ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে প্রতিমা তৈরীতে ব্যস্ত মৃৎশিল্পীরা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৭-৯-২০২৩ দুপুর ২:২১

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঘরে ঘরে দেবীদুর্গার আগমনী বার্তা। আর মাত্র কিছুদিন পর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা। এজন্য মূর্তি বা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের রায়গঞ্জের মৃৎশিল্পীরা।উপজেলার ৯ টি ইউনিয়নে  সরেজমিন ঘুরে প্রতিমা শিল্পীদের ব্যস্ততার চিত্র দেখা গেছে। প্রতিমা শিল্পীদের অতি ভালোবাসায় ও নিপুণ আঁচড়ে তৈরী হচ্ছে একেকটি প্রতিমা। সিরাজগঞ্জের রায়গঞ্জে আগামী ১৪ অক্টোবর মহালয়ের মধ্যদিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই চার দিকে চলছে এখন প্রতিমা তৈরীর কাজ। দুর্গাপূজা বাঙ্গালি হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় উৎসব। তাই মা দুর্গাকে বরণ করে নেয়ার জন্য এখন থেকেই দিনখন গোনার পালা শুরু করেছেন সনাতন হিন্দু ধর্মলম্বীরা।উপজেলা পূজা উদযাপন কমিটির তথ্য মতে, উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এবছর মোট ৭৭ টি পূজা মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। যতদিন ঘনিয়ে আসছে ততই মানুষের মাঝে দেখা দিচ্ছে পূজার প্রস্তুতি। উপজেলার প্রতিমা শিল্পী রণজিত ও রনি কুমার পাল বলেন, এ বছরে উপজেলার বিভিন্ন এলাকার মন্ডপে প্রতিমা তৈরীর কাজ নিয়েছেন। বংশ পরম্পরায় এই কাজ করে আসছি। এই বছরে আমাদের প্রতিমা তৈরীতে বেশি পোষাবে না। কারণ প্রয়োজনীয় উপকরণের দাম ও কারিগরের মজুরিসহ সব কিছুর দাম বেড়ে গেছে। তবুও আনন্দের সঙ্গে প্রতিমা তৈরী করছি আমরা।

 
রায়গঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী চন্দন কুমার সরকার জানান, হিন্দু ধর্মালম্বীর সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এবার উপজেলার নয়টি ইউনিয়নে এখনো তালিকা হাতে পাইনি তবে সম্ভাব্য মোট ৮১টি দুর্গা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।এর মধ্যে প্রতিটি পূজামন্ডপে কাজ শুরু হয়েছে। এবং আমরা প্রতিটি পূজা কমিটির সভাপতি ও সম্পাদকের সঙ্গে যোগাযোগ রাখছি। যেহেতু মন্দিরে প্রতিমা তৈরীর কাজ হচ্ছে সেগুলোতে নিজ উদ্দ্যোগে পাহারা দেয়ার কথা অবগত করা হয়েছে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল এ প্রতিবেদকে জানান, এবছর শারদীয় দুর্গোৎসবকে ঘীরে রায়গঞ্জ উপজেলা প্রশাসন বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। পূজা মন্ডপ গুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আলোচনা সভা করা হবে। থানা পুলিশ, আনসার,গ্রাম পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক তত্ববধানে থাকবেন।

এ বিষয়ে রায়গঞ্জ থানার  (ওসি)  আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান,আমরা রায়গঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সকল সভাপতি সাধারণ সম্পাদকের সাথে একটি আলোচনা সভা করবো । প্রতিটি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তায় রায়গঞ্জ থানা পুলিশ নিয়োজিত থাকবে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের