ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে নিখোঁজ ২ শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২৭-৯-২০২৩ দুপুর ৩:৫৭
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের ১৮ ঘণ্টা পরে দুই শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের তীরনই নদী থেকে তাদের উদ্ধার হয়।
 
মৃতরা হলেন- উপজেলার কাশিপুর গ্রামের আব্দুর রহিমের স্ত্রী নাসিমা বেগম (৩০) ও তার ছেলে শাওন (৮) ও সাফাত (৬)।
 
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার নাসিমা তার দুই শিশু সন্তানকে নিয়ে তীরনই নদীর তীরে ছাগল চরাতে যান। সেখানেই নদীতে তারা দুপুরের দিকে গোসল করেছেন বলে স্থানীয়রা জানান। পরে সন্ধ্যা হলেও নাসিমাসহ তার দুই শিশুসহ বাড়িতে না ফেরায় নাসিমার স্বামীসহ তার পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করেন। দীর্ঘ রাত পর্যন্ত নদী এলাকা সহ বিভিন্ন আত্নীয় স্বজনের বাড়িতে খোজাখুজি শেষে আজ (বুধবার) সকালে নাসিমার শ্বশুর সামসুল হক তীরনই নদীর ধারে নাসিমাসহ তার দুই শিশু সন্তানকে নদীর বালুর মধ্যে আটকা থাকা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় জেলেদের সহায়তায় মরদেহ নদী থেকে তোলা হয়।
 
মরদেহ উদ্ধারের সময় মায়ের শাড়ির আচল দিয়ে দুই শিশু সন্তানের শরীর বাধা ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হত্যা নাকি আত্নহত্যা!
 
রাণীশংকৈল থানার ওসি তদন্ত মহসিন আলী সকালের সময়কে জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। প্রাথমিক সুরতহাল তৈরী করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির