ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

অভয়নগরে আইনশৃংখলা কমিটির মাসিক সাধারণ সভা


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৭-৯-২০২৩ বিকাল ৫:০
সরকারি নিয়ম মেনে নীতি নৈতিকতার সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার না চালালে কঠোর ব্যবস্থা।
যশোরের অভয়নগর উপজলা আইনশৃংখলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।যার মধ্যে রয়েছে- সরকারি নিয়ম মেনে নীতি নৈতিকতার সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেটার চালাতে হবে,না চালালে প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে,ভৈরব নদী বাঁচাতে দখল-দূষণ বন্ধ কার্যকরি পদক্ষেপ গ্রহণ,খেলাধুলার ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকের দায়বদ্ধতা বৃদ্ধি করা,বাল্যবিবাহ রোধ ইউনিয়ন পরিষদের কমিটি সক্রিয় করে কার্যকরী ভূমিকা রাখা, উপজেলাব্যাপী মহাসড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ,মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশি অভিযান অব্যাহত রাখা,তামাকজাত পণ্য ক্রয়-বিক্রয় বন্ধ করাসহ আইনশৃংখলা স্বাভাবিক রাখার জন্য বিভিন বিষয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং তা বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,উপজলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগর সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের আহব্বায়ক আলী আহমেদ খাঁন বাবু,সহকারী কমিশনার (ভূমি) ও নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান,নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র দাস,হাইওয়ে থানার প্রতিনিধি,অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল দাস,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ,দপ্তর সম্পাদক শাহীন আহমেদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু,মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ মিনারা পারভীন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান,কৃষি কর্মকর্তা লাভলী খাতুন সহ ৮টি ইউনিয়নের চেয়ারম্যান প্রমুখ।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন