ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

সাকিব-তামিমের সম্পর্ক নিয়ে পাপনের মন্তব্যে নাখোশ সাকিব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-৯-২০২৩ দুপুর ১১:৪৫

সাকিব-তামিমের বন্ধুত্বের মধ্যে চির ধরেছে অনেক আগেই। সেটা দিন দিন বাড়ছেই। এই দুইজন ড্রেসিংরুম ভাগাভাগি করলেও একে অপরের সঙ্গে কথা বলেন না, এমন মন্তব্য করেছিলেন নাজমুল হাসান পাপন। গণমাধ্যমে ড্রেসিংরুমের ভেতরের এসব কথা বলায় বিসিবি সভাপতির ওপর নাখোশ হয়েছেন সাকিব। 

তিনি বলেন, ‘প্রথমত, এটা পাপন ভাইয়ের অফিশিয়ালি বলা উচিত হয় নাই। অবশ্যই আমি আমার বাসার কথা মিডিয়াতে বলব না। আমি মনে করি, মিডিয়াতে বলাটা তার একটা ভুল সিদ্ধান্ত ছিল।’

তামিমের সঙ্গে সম্পর্ক যে আগের মতো বন্ধুত্বের পর্যায়ে নেই, অবশ্য সেটা স্বীকার করে সাকিব বলেন, ‘ওই সময় কি এটা (কথা না বলা) আমাদের দলের জন্য খারাপ প্রভাব ফেলত? আমার তো কখনো মনে হয়নি। অনেক উদাহরণ আছে (মাঠে কথা বলেছি)। আমার মনে হয় না দলে এটার প্রভাব পড়ত।’

এমএসএম / এমএসএম

ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা

১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে

ম্যারাডোনার মৃত্যুর মামলার রায় ২২ ডিসেম্বর

‘ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন

‘ডিফেন্সিভ চিন্তা থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’

কেইনের নৈপুণ্য ম্লান করে শেষ মুহূর্তে আর্সেনালকে বাঁচালেন রাইস

এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেয়া প্রয়োজন ছিল : ফ্লিক

‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’

বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ

বার্সেলোনাকে দেখিয়ে দিলাম, আমরাই সেরা: আশরাফ হাকিমি

৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে

আম্পায়ারিংয়ের ‘চুরি’ ধরতে ড্রোন কিনবে বিসিবি