ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

চাকুরীজীবি তরুণীকে বাড়িতে ডেকে ধর্ষণ, র‌্যাবের হাতে গ্রেফতার তরুণ


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৮-৯-২০২৩ দুপুর ১২:১৮

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বিয়ের প্রলোভনে চাকুরীজীবি এক নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে  র‌্যাব।  

গ্রেফতার মোহাম্মদ হোসেন (২৫) উপজেলার বজরা ইউনিয়নের বজরা গ্রামের রেহান উদ্দিন কেরানী বাড়ির আব্দুল গফুরের ছেলে।  
 
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে জেলার কবিরহাট উপজেলার নলুয়া ভ‚ঁইয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।  

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান।  

তিনি বলেন, ভিকটিম নাজমা আক্তার (ছদ্মনাম) (২৩) একজন চাকুরীজীবি। ভুক্তভোগী তরুণী ২বছর আগে উপজেলার বজরা বাজারে গেলে আসামি মোহাম্মদ হোসেনের সাথে পরিচয় হয়। পরিচয়ের সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে অভিযুক্ত তরুণ ভিকটিমের সাথে জরুরী কথা আছে বলে তাকে তার নিজ বাড়িতে আসতে বলে। সেখানে গেলে ভিকটিমকে বিয়ের প্রলোভন
দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনার পর ভিকটিম নিজে বাদী হয়ে সোনাইমুড়ী থানায় আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে র‌্যাব তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত