ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ডামুড্যা উপজেলা ছাত্রলীগের আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ২৮-৯-২০২৩ দুপুর ২:৫২

শরীয়তপুর -৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপির নির্দেশনায় ২৮  সেপ্টেম্বর গনতন্ত্রের মানসকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ডামুড্যা উপজেলা ও সরকারি আব্দুর রাজ্জাক কলেজ  শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায়  ডামুড্যা উপজেলা ছাত্রলীগ কার্যালয় থেকে আনন্দ র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে  সরকারি আব্দুর রাজ্জাক কলেজ এর  সামনে গিয়ে বৃক্ষরোপণের মধ্যে দিয়ে শেষ হয়।বৃক্ষরোপণ শেষে ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হক ইমরান  বলেন,‘ছাত্রলীগের  অভিভাবকের জন্মদিনের শুভেচ্ছা ও দীর্ঘ আয়ু কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে স্মার্ট  বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গিকার নিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়ে আমরা গর্বিত।’

১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধুসহ তার পরিবারের অন্য সদস্যরা ঘাতকদের গুলিতে নিহত হলেও বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।

এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হক ইমরান, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, সরকারি আব্দুর রাজ্জাক কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন সবুজ, সাধারন সম্পাদক সানোয়ার হোসেন মিঠু, সিনিয়র সহসভাপতি লিখন, যুগ্ম সাধারণ সম্পাদক সিমান্ত হোসেন প্রিয়, কনেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রোমান কাজী,ধানকাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিরব,দারুল আমান ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শান্ত, উপজেলা, ডামুড্যা পৌরসভা,বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার