রায়গঞ্জ উপজেলা বাউল সম্মেলনে ইব্রাহীম সভাপতি,খোকন সাধারণ সম্পাদক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা বাউল শিল্পী গোষ্ঠীর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে ইব্রাহীম সভাপতি,খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।“বাংলা সংস্কৃতির হাত ধরি,বাউল সংস্কৃতিকে লালন করি” এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে এ সমে¥লন অনুষ্ঠিত হয়।সম্মেলনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান বাউল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলা লালন সংসদের সাধারণ সম্পাদক মাহদী হাসান আনান বাউল।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হান্নান খাঁন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ব্রহ্মগাছা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটন,ধানগড়া ইউনিয়নের চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুম,রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কে.এম রফিকুল ইসলাম,উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন পারভীন মুনমুন,উপজেলা যুব লীগের সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল,চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিরাজী প্রমুখ।প্রথম পর্বের আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে বাউল ইব্রাহীম হোসেনকে সভাপতি ও বাউল খোকনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্যের রায়গঞ্জ উপজেলা বাউল শিল্পী গোষ্ঠীর কমিটি গঠন করা হয়।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা