ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফুলছড়িতে বিনামূল্যে পিপিআর ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৩০-৯-২০২৩ দুপুর ৪:৩২

গাইবান্ধার ফুলছড়িতে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে বিনামূল্যে পিপিআর ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের সহযোগিতায় গলাকাটি উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জহিরুল ইসলাম, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, ইউপি সদস্য মকবুল হোসেন, সিইএ মতিয়ার রহমান প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, আগামী ৯ অক্টোবর পর্যন্ত উপজেলার ৭টি ইউনিয়নের পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে ১ দিন করে নির্দিষ্ট ক্যাম্পে বিনামূল্যে ভ্যাক্সিনেশন কার্যক্রম পরিচালিত হবে। ১০ দিন ব্যাপী পরিচালিত পিপিআর ভ্যাক্সিনেশন কার্যক্রমে এ উপজেলার ৪২ হাজার ছাগল ও ভেড়ার পিপিআর ভ্যাকশিন প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ