ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে শতবর্ষী চলাচল পথ বন্ধ করে ঘরবন্দী করার অভিযোগ


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৯-২০২৩ দুপুর ৪:৩৩

চট্টগ্রামের বাঁশখালীতে প্রভাবশালী সিন্ডিকেট চলাচল পথ বন্ধ করে দেয়াতে এক ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে পড়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার পৌরসভার ১ নং ওয়ার্ডের উত্তর জলদি ভাদালিয়া এলাকার মোশরি বাপের বাড়িতে এই ঘটনা ঘটেছে।


২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, অভিযুক্ত আব্দুর রহমান গংরা জোরপূর্বক  মৃত্যু আব্দুস ছালাম নামের অসহায় পরিবারের শতবর্ষী চলাচল পথটিতে কাটা তারের ঘেরা দিয়ে চলাচল পথ বন্ধ করে রাখার দৃশ্য।

পরিদর্শনকালে স্থানীয় ফোরকান আহমদ, শামসুল আলমসহ ৭০/৭৫ বছর উর্ধে বসয়ী বেশ কয়েকজন মানুষের সাথে কথা বলে জানা যায়, ভুক্তভোগী পরিবারসহ পুরো বাড়ির মানুষ ওই শতবর্ষী পথ দিয়ে চলাচল করে আসছে। কিন্তু এরই মধ্যে ভুক্তভোগী পরিবাররে সাথে একই এলাকার আব্দুল জলিলের পুত্র আব্দুর রহমান ও  নুরুল হকের পরিবারের সীমানা বিরোধ চলছে। ওই সীমান বিরোধকে কেন্দ্র করে আব্দুর রহমান ও নুরুল হকের পরিবারের সদস্যরা ভুক্তভোগী পরিবারের উপর হামলার ঘটনা ঘটিয়েছিল। এই নিয়ে সালিশ বিচারসহ কয়েক দফায়  জায়গা পরিমাপও হয়েছে। বিচার এখনো চলছে, তবে এরই মধ্যে আব্দুর রহমান ও নুরুল হকের পক্ষের লোকজন জোরপূর্বক আব্দু ছালামের পরিবারের চলাচল পথ বন্ধ করে দিয়েছে। এধরণের অন্যায় কাজ এই এলাকায় আর কখনো দেখিনাই। চলাচল পথ খোলে দিয়ে ঘরবন্দী হয়ে পড়া ভুক্তভোগী  পরিবারের সদস্যদের যাতায়াত সুগম করার দাবিও জানান স্থানীয়রা।

ভুক্তভোগী পরিবারের মোঃ ইসমাইল বলেন, আমার বাপ-দাদারাও এই পথ দিয়ে চলাচল করেছে, তারই ধারাবাহিকতায় আমরাও এই পথ দিয়ে চলাচল করে যাচ্ছি, এরই মধ্যে অভিযুক্ত প্রভাবশালী আব্দুর রহমান ও নুরুল হকের পরিবারের লোকজন জোরপূর্বক আমাদের চলাচল পথটি কাটা তারের ঘেরা দিয়ে বন্ধ করে দিয়েছে। যার ফলে আমরা ঘর থেকে বের হতে পারিছনা। এই জায়গা আমাদের বাপ-দাদার এজমালি সম্পত্তি। এছাড়াও ইতিপূর্বে নুরুল হকের ছেলে আব্দু শুক্কুর, কপিল উদ্দিন এবং স্ত্রী আয়েশা খাতুন ও নোয়া মিয়ার ছেলে শাহাব উদ্দিন মোঃ আমিনসহ ১০/১২ জন লোক আমার মা-বোনদের উপর হামলাসহ মারধর করে রক্তাক্ত জখম করেছে । ওই হামলার ঘটনায় উপরোক্ত আসামীদের বিরুদ্ধে কোর্টে মামলা চলমান আছে।

ওই মামলার ১ নং আসামী শাহাব উদ্দিন হাইকোর্ট থেকে জামিনে এসে বিদেশ পালিয়ে গেলেও অন্যন্য আসামীরা জামিনে আসার পর ক্ষুব্ধ হয়ে আমাদের চলাচল পথ বন্ধ করে দিয়ে ঘরবন্দী করে রেখেছে। এবিষয়ে সরকারি নং- ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে দুই বার পথ খোলে দিলেও পুলিশ যাওয়ার সাথে সাথে আব্দুর রহমান পুনরায় পথ বন্ধ করে দিয়েছে। এখন আমাদের ছেলে -মেয়েরা স্কুল, মাদ্রাসায় পর্যন্ত যেতে পারছেনা। ওলামালীগ নেতা দিদার আলমের কারণে আমরা থানায় পর্যন্ত যেতে পারছিনা। কে সে দিদার? যার ক্ষমতার প্রভাবে পুরো এলাকার অনেক অসহায় পরিবার নানা ভাবে হয়রানির শিকার হয়ে পড়েছে মর্মে একাধিক অভিযোগ।

প্রভাবশালী দিদার আলম ও অভিযুক্ত আব্দুর রহমান ও নুরুল হকের পরিবারের সদস্যদের অত্যাচার থেকে বাঁচতে মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার।
পরিদর্শনকালে সাংবাদিকদের উপর চড়াও হয়ে পড়ে অভিযুক্ত আব্দুর রহমান। এসময় অভিযুক্ত আব্দুর রহমান সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, এখানে কোন চলাচল পথ নেই। সব আমার কেনা জায়গা। তাদের কোন জায়গা নেই তাই চলাচল পথ বন্ধ করে দিয়েছি। এই সব কথা বলেন অভিযুক্ত আব্দুর রহমান।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির