ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

থামছে না যুবকের নিপিড়ন-পরকীয়া, ক্ষতিগ্রস্তদের মানববন্ধন


মোস্তফা কাদের, বরগুনা photo মোস্তফা কাদের, বরগুনা
প্রকাশিত: ৩০-৯-২০২৩ দুপুর ৪:৩৬

 বরগুনায় যুবকের লালসায় নিপিড়ন ও পরকীয়ার বলি হয়েও প্রতিকার না পাওয়ায়  মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। 
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কয়েক শতাধিক নারী-পুরুষ সহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
অভিযুক্ত কালাম  মৃধা একই ওয়ার্ডের মৃত নুরু মৃধার ছেলে। তার বিরুদ্ধে ধর্ষণ, নিপিড়ন ও পরকীয়াসহ একাধিক অভিযোগ স্থানীয়দের। ভুক্তভোগীদের একাধিক মামলাও রয়েছে তার বিরুদ্ধে।
ওই ওয়ার্ডের মৃত রাসেল মুন্সির স্ত্রী ভুক্তভোগী নারগিচ (৩০) বেগম বলেন, কালাম মৃধা আমার প্রতিবেশী। আমার স্বামীর মৃত্যুর পর থেকেই আমাকে কুদৃষ্টিভঙ্গিতে তাকাতো এবং কুপ্রস্তাব দিত। তার কুপ্রস্তাবে আমি রাজি না হওয়ায় ২০২১ সালের ২  অক্টোবর দিবাগত রাতে আমার ঘরে ঢুকে কৌশলে জোর পূর্বক ধর্ষণ করে। পরে আমি বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করি। তিনি প্রভাবশালী হওয়ার কারণে আমিও এখনো সুবিচার পাইনি। আমার মত এই গ্রামে আরো কয়েকজন বিবাহিত নারীর সাথে তিনি এ ঘটনা ঘটিয়েছে।
অপর এক ভুক্তভোগী জোসনা (৩৫) বলেন, কালার মৃধা তার স্ত্রী থাকা সত্ত্বেও  বিবাহ গোপন করিয়া আমাকে ২য় বিবাহ করে এক লাখ টাকা দেনমোহরে। বিয়ের কয়েক মাস পর নৌকা ও জাল কেনার জন্য আমার বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য আমাকে বলেন। টাকা না দেওয়ার কথা অস্বীকার করলে বিভিন্ন সময় আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। আমার ভাই বিষয়টি জানতে পেরে স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করে।  চিকিৎসা শেষে পাথরঘাটা থানায় মামলা না নেয়ায় বরগুনা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করি। আমার মত আরও বেশ কয়েকজন নারীর ইজ্জত নিয়েছে যেগুলো এখনো সমাজে প্রকাশ পায় নাই। মানববন্ধনের মাধ্যমে তাদের বিচার দাবি করি।
এ বিষয়ে অভিযুক্ত কালাম মৃধা মুঠোফোনে বলেন, গত দুই বছর আগে আমার সাথে একটি ঝামেলাকে কেন্দ্র করে এলাকার কিছু লোকজন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে।
সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান চিকিৎসার জন্য বিদেশে থাকার কারণে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, মানববন্ধনের বিষয়টি শুনিনি, তাছাড়া এখন পর্যন্ত কেউ তার বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কালামের বিরুদ্ধে আদালতে মামলা থানায় আসছে কিনা বিষয় জানতে চাইলে তিনি বলেন এখন পর্যন্ত আদালতের কোন নির্দেশনা পাইনি।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ