ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তকরণ কর্মসূচির উদ্বোধন


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৩০-৯-২০২৩ দুপুর ৪:৩৭

যশোরের অভয়নগরে ছাগল ও ভেড়ার পিপিআর রোগমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।অভয়নগর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটরিনারি হাসপাতালের আয়োজনে শনিবার (৩০শ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুইকারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ইউএলও) ডাঃ মোঃ আবু জাফর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান এর সঞ্চালনায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,নওয়াপাড়া পৌরসভার ১নাম্বার প্যানেল মেয়র মিজানুর রহমান মোল্যা।এছাড়াও এ সময় ৫নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রাণি সম্পদ সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।জানা যায়, ১ অক্টোবর থেকে উপজেলার ৮টি ইউনিয়নে পিপিআর টিকা প্রদান করা হবে।১ অক্টোবর ১নং প্রেমবাগ ইউনিয়ন,২ অক্টাবর ২ নং সুদলী ইউনিয়ন এভাবে তারিখ অনুসার ৮ অক্টোবর ৮ নং ইউনিয়নে টিকা প্রদান করা হবে যা চলবে আগামী ৯ই অক্টোবর পর্যন্ত। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জানান,পিপিআর ছাগল ও ভেড়ার ভাইরাসজনিত একটি মারাত্মক সংক্রামক রোগ।এই রোগটি সর্বপ্রথম আইভরিকাস্টে ১৯৪২ সালে সনাক্ত হয়।পরে বাংলাদেশে এই রোগটি ১৯৯৩ সালে দেখা দেয়। পিপিআর রোগে আক্রান্ত হলে ছাগল ও ভেড়ার প্রজনন ক্ষমতা ও উৎপাদনশীলতা কমে যায়। ২০১৩ সাল অনুযায়ী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রতিবছর দেশে এ রোগের কারণে ১৮৪.২২ কোটি টাকা আর্থিক ক্ষতি হয়।তিনি আরও জানান,এই রোগ ছাগল ও ভেড়ার আক্রান্তের হার প্রায় ৪০-১০০ ভাগ এবং মৃত্যুর হার ৪৫-৯০ ভাগ।সারাদেশের ন্যায় এ বছর অভয়নগরে পিপিআর রোগের টিকা প্রদান করা হবে।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান