টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর জন্মদিনে নারী নেত্রী শামীমা আক্তারের বর্ণাঢ্য আয়োজন
টাঙ্গাইলে কেক কাটা, দোয়া মাহফিল, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, নাচে গানে ও বর্তমান সরকারের সাফল্য তুলে ধরার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার। টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের হল রুমে ২৯ সেপ্টেম্বর দুপুরে অসহায় দুস্থ, প্রতিবন্ধী, নারী উদ্যোক্তা, আশ্রয়ণ প্রকল্পের নারী বাসিন্দা, তৃতীয় লিঙ্গের মানুষ, তৃণমূলের নারী নেত্রীদের ও কর্মীদের নিয়ে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়। বর্ণাঢ্য এ আয়োজনে উপস্থিত সকলকে নিয়ে কেক কাটেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর নাহার লিপি'সহ বিভিন্ন ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের তৃণমূলের নারীরা। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার নারী ও ফুলে ফুলে সাজ সজ্জায় শিশুরাও উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ভাতাভোগী নারীরা। উল্লেখ্য, মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি