ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

গাজীপুরে বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারের স্ত্রীর ইন্তেকাল


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১-১০-২০২৩ বিকাল ৬:৪
গাজীপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের সহধর্মিণী সুলতানা রাজিয়া (৬৯) গত রাত ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি -- রাজিউন। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই ছেলে, বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি শারীরিক দুর্বলতাসহ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। ইতিমধ্য ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে গত বুধবার তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীনে অবস্থার শনিবার রাত ১২টায় তার মৃত হয়। রোববার বাদ জোহর তাঁর বাড়ির সামনে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মাঠে নামাজে জানাযা শেষে লাশ স্থানীয় বড় দেওড়া রোডস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন, গাজীপুর মহানগর বিএনপি সাবেক সভাপতি সালাউদ্দিন সরকার, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম,মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করীম রনি, গাজীপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মো. ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল ,টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ, হায়দার সরকার,সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ, থানা প্রিস টঙ্গী থানা প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ও শিক্ষা প্রতিষ্ঠানের  নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান