ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীর গণ্ডামারা থেকে অস্ত্রসহ পুলিশে আটক ১


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১-১০-২০২৩ বিকাল ৬:১২

চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা এলাকায় প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে জনমনে ভীতি প্রদর্শনকরা কালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অস্ত্রসহ ছবি ভাইরাল হওয়া সেই দুর্ধর্ষ সন্ত্রাসী মনিরুল ইসলাম ওরফে মনু ডাকাত (২৮) পুলিশের জালে ধরা পড়েছে।

৩০ সেপ্টেম্বর (শনিবার) রাতে ৮টার দিকে গোপন সংবাদ পেয়ে বাঁশখালী থানা পুলিশ এস আই নুর এ হাবিব ফয়সাল ও এস আই নজরুল ইসলামের নেতৃত্বের পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে এস আলম পাওয়ার প্ল্যানের ৩ নং গেইটের পূর্ব পার্শ্বে এস আলম রোডের দক্ষিণ পার্শ্বের জনৈক শামসুল আলমের পরিত্যক্ত একটি সেমিপাকা খামার বাড়ির পশ্চিম পার্শ্বের রুমের ভেতর থেকে আসামী মনিরুল ইসলাম ওরফে মনু ডাকাতকে অস্ত্রসহ ধৃত করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামী মনিরুল ইসলাম ওরফে মনু ডাকাত(২৮) গণ্ডামারা ইউপির ১ নং ওয়ার্ডের সোনাইর বর বাড়ীর মোঃ কালু মিয়ার ছেলে। ইতিপূর্বে প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে এলাকায় জনমনে ভীতি সৃষ্টি করায় অস্ত্রসহ তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হতেও দেখা গেছে। তবে মনিরুল স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট চক্রের ষড়যন্ত্রের শিকার হয়েছে বলে  তার পরিবার ও স্বজনরা দাবি।


বাঁশখালী থানা সেকেন্ড অফিসার রাজিব পোদ্দার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে দৈনিক সকালের সময়কে জানান,গোপন সংবাদ পেয়ে বাঁশখালী থানা পুলিশ এস আই( নিঃ) নুর হাবিব ফয়সাল ও এস আই নজরুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে গণ্ডামারা এস আলম পাওয়ার প্ল্যান এলাকা থেকে মনিরুল ইসলাম (মনু) নামে এক আসামীকে একটি দেশীয় তৈরি অস্ত্র এলজি ও ২ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বাঁশখালী থানা অস্ত্র আইনে মামলা রুজুপূর্বক আসামী মনিরুল ইসলাম ওরফে (মনু)কে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির