ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গায় মীর সিমেন্ট শেখ রাসেল প্রথম বিভাগ ফুটবল লীগে দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের জয়


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২-১০-২০২৩ বিকাল ৬:২৩
চুয়াডাঙ্গায় মীর সিমেন্ট শেখ রাসেল প্রথম বিভাগ ফুটবল লিগের তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। 
১ লা অক্টোবর রোববার বিকেলে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে চুয়াডাঙ্গা মাঝেরপাড়া ফুটবল একাদশ বনাম দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের মধ্যে লীগের ৩য় খেলা অনুষ্ঠিত হয়। খেলায় একছত্র অধিপত্য বিস্তার করে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে চুয়াডাঙ্গা  মাঝেরপাড়াকে। বৃষ্টি বিঘ্নিত মাঠ হওয়ায় উভয় দলের খেলোয়াড়রা তাদের খেলোয়াড়ি নৈপুণ্য দেখাতে বেগ পেতে হয়। 
দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের হোসেন ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় ২ টি গোল করে ম্যান সেরা পুরুষ্কার লাভ করেন। এছাড়া একই দলের ৯ নং খেলোয়াড় ইমরান ও ১৬ নং জার্সি পরিহিত খেলোয়াড় একটি করে গোল করেন। খেলা পরিচালনা করেন লিটা, পারভেজ, রিজু ও সৈয়দ মাসুদুর রহমান খোকন। ধারাভাষ্য ছিলেন সিনিয়র সাংবাদিক ইসলাম রকিব। খেলা শেষে ম্যাচ সেরা খেলোয়াড়ের হাতে পুরুষ্কার তুলে দেন চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এখলাছ উদ্দিন সুজন, দেশ বরেণ্য সাবেক কৃতি ফুটবলার মাহমুদুল হাসান লিটন, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ব্র্যাঞ্চ ম্যানেজার রাজু আহাম্মেদ সুমন, ডি এফ এর সহ-সভাপতি লীগ কমিটির আহবায়ক রেজাউল হক  জোয়ার্দ্দার রেজা, ইমরান হোসাইন, কোষাধক্ষ্য নাসির আহাদ জোয়ার্দার, ম্যাচ কমিশনার আলী কদর জোয়ার্দ্দার, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনে নির্বাহী সদস্য শফিকুল ইসলাম মালেক, শেখ রাসেল সহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্যগণ।
এদিকে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব ৪-০ গোলে জয়লাভ করায় সকল খেলোয়াড়, কোচ, ম্যানেজার, সমর্থকসহ সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন দামুড়হুদা স্পোর্টিং ক্লাব ও  ডিএফএ'র সভাপতি এখলাছ উদ্দীন সুজন।  
আজ সোমবার বিকেলে একই মাঠে দামুড়হুদার ভগিরথপুর চক্রবাক সংঘ বনাম সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের মধ্যে লীগের ৪র্থ খেলা অনুষ্ঠিত হবে। 

এমএসএম / এমএসএম

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী

লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট

ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক

শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ

রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী