ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

টস জিতে ফের ব্যাটিংয়ে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৮-২০২১ বিকাল ৫:৪৮

সিরিজ নিশ্চিত হয়ে গেছে ইতোমধ্যেই। এবার হোয়াইট ওয়াশের মিশন। সিরিজের বাকি  দুটি ম্যাচ জিতলেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করবে টাইগাররা। যার প্রথমটি শুরু হচ্ছে আজ (শনিবার) বিকেল ছয়টায়। 

এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিরিজের জয়ের পর এবার অজিদের হোয়াইট ওয়াশ করার স্বপ্নে বিভোর বাংলাদেশ। যেখানে শনিবার চতুর্থ টি-টোয়েন্টিতে টস ভাগ্য থাকল মাহমুদউল্লাহ রিয়াদের পক্ষে। টানা দ্বিতীয় ম্যাচে টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক। আগের ম্যাচের একাদশটা ঠিক রেখেই দল গড়েছে বাংলাদেশ। 

আগের তিন ম্যাচের জয়ী একাদশই নিয়ে নেমেছে বাংলাদেশ। আর অস্ট্রেলিয়া দলে নেই অভিষেক হ্যাটট্রিক করা পেসার নাথান এলিস। একমাত্র ক্রিকেটার হিসেবে অভিষেকেই টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেন তিনি। হ্যাটট্রিক করেও আজ (শনিবার) সিরিজের চতুর্থ ম্যাচে বাদ পড়েছেন এলিস।

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে