ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

দামুড়হুদায় প্রকৌশল অধিদপ্তরের, সড়কের পাশে তালবীজ রোপন কার্যক্রমের উদ্বোধন


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২-১০-২০২৩ বিকাল ৬:২৩
 দামুড়হুদায় উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে তাল বীজ রোপণ করা হয়েছে। ২ রা অক্টোবর রোববার বেলা সাড়ে ১০ টার দিকে দামুড়হুদার চিৎলা জিসি সড়ক থেকে ভগিরথপুর জিসি সড়কের দুধারে তালবীজ রোপন করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালবীজ রোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শেখ হাসিনার মূলনীতি গ্রাম-শহরের উন্নতি এই স্লোগানকে সামনে রেখে তালবীজ রোপণ করাকালিন উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা প্রকৌশলী আব্দুর রসিদ। প্রধান অতিথি বলেন, সবাই মিলে গাছ লাগাই-পরিবেশ বাঁচায়। গাছ আমাদের প্রকৃত বন্ধু। এই গাছ শুধু আমাদের মহামূল্যবান অক্সিজেনই দেয়না, ফল ফুল কাঠ ইত্যাদি প্রদান করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অপরিহার্য ভূমিকা পালন করে। তালগাছ শতবর্ষী উদ্ভিদ। এই তাল গাছের কারণে মাটির ক্ষয় রোধ কম হয়, প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে রক্ষা পায়। রাস্তার পাশে তালগাছ পথচারীদের ছায়া দেযার পাশাপাশি সড়কের শোভাবর্ধণ করে থাকে।
এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা প্রকৌশল অফিসের সিও আব্দুল হালিম, কার্য সহকারী রোকন শিকদার, সুপারভাইজার আশিকুর রহমানসহ সকল কর্মকর্তা ও কর্মচারীগণ।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী

লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট

ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক

শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ

রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী