ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

জুড়ীতে কঠোর লকডাউনে সরকারি নির্দেশনা না মানায় জরিমানা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৭-৮-২০২১ বিকাল ৫:৫৪
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় কঠোরতম লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোনিয়া সুলতানা। শনিবার (৭ আগস্ট) সরকারি নির্দেশনা বাস্তবায়নে তৎপর ছিলেন তিনি।
 
জানা গেছে, কঠোরতম বিধিনিষেধ কার্যকরে জুড়ীর ইউএনও সোনিয়া সুলতানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার কামিনীগঞ্জ ও ভবানীগঞ্জ বাজারসহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনী ও পুলিশের একটি করে দল সহায়তা করে। অভিযান পরিচালনাকালে জনসাধারণকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানানো হয় এবং বিধিনিষেধের আওতাধীন দোকানপাট বন্ধ করা হয়। এছাড়া সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ অনুযায়ী ৭টি মামলায় ৭ জনকে ২ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
 
জুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোনিয়া সুলতানা জানান, সরকার ঘোষিত কঠোরতম বিধিনিষেধ কার্যকরে উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা একযোগে করা করছে। জরুরি প্রয়োজনে বের হওয়া ব্যক্তিদের উদ্বুদ্ধ করা হচ্ছে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে। লকডাউন কার্যকরে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক

ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ