নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মজয়ন্তী পালিত
নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রভাত প্রার্থনা, শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্ম জয়ন্তী উদযাপন করা হয়েছে।
সোমবার ( অক্টোবর) ভোরে সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নে অবস্থিত গান্ধী আশ্রমে প্রভাত প্রার্থনার মধ্য দিয়ে দিবসটির শুরু করা হয়। পরে গান্ধী আশ্রম মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) জীবন কানায় দাস এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার শ্রী প্রণয় ভার্মা, নোয়াখালী-১ আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম প্রমূখ।
আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন।
শেষে গান্ধী আশ্রম প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী এবং মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্ম জয়ন্তী উপলক্ষে গত ৩০ সেপ্টেম্বর থেকে নোয়াখালীতে শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক যুব পিস ক্যাম্পের সমাপনি ঘোষণা করা হয়। ক্যাম্পে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, কেনিয়া, সুইডেন, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সহ ১২টি দেশের ৩৫০জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন
শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied