ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দ মোড়ে বিএনপির ফরিদপুর বিভাগীয় রোডমার্চ পথসভা অনুষ্ঠিত


ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী photo ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী
প্রকাশিত: ৩-১০-২০২৩ দুপুর ২:৩২

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে মঙ্গলবার দুপুরে বিএনপির ফরিদপুর বিভাগীয় রোডমার্চ পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ শ্লোগানে রোডমার্চ অনুষ্ঠিত হয়। রোডমার্চ ও পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যাান জাতীয় নির্বাহী কমিটি বিএনপি আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য জহরুল হক শাহাজাদা মিয়া, বিএনপির স্থায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির সেলিমুজ্জামান সেলিম, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী, সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল হাসান, গোয়ালন্দ উপজেলা বিএনপির আহব্বায়ক মোঃ নিজাম উদ্দিন শেখ, বালিয়াকান্দি উপজেলা বিএনপির আহব্বায়ক মোঃ গোলাম শওকত সিরাজ, পাংশা উপজেলা বিএনপির আহব্বায়ক চাঁদ আলী খান প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীরমুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন ফারুক। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন- রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এ্যাড. মোঃ আসলাম মিয়া ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ। অনুষ্ঠানে প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন- ১ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিএনপি ফরিদপুর বিভাগীয় রোডমার্চ। বর্তমান সরকারের পদত্যাগ ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার দাবী করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তত্ত¦াবধায়ক সরকারের দাবী করেন। অনুষ্ঠানের আয়োজক রাজবাড়ী-১  আসনের বিএনপির সম্ভব্য প্রার্থী এ্যাড. মোঃ আসলাম মিয়া বলেন- ২০ হাজার বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীদের  নিয়ে রোড মার্চ ও আলোচনা সভা গোয়ালন্দ মোড়ে অনুষ্ঠিত হয়েছে। পথ সভা শেষে ফরিদপুরের উদ্দেশ্যে নেতাকর্মী নিয়ে রোডমার্চ সফল করার জন্য রওনা হয় বিএনপি।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ