ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নিয়ামতপুরে বাবার বিরুদ্ধে আদিবাসী মেয়েকে ধর্ষণের অভিযোগ


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩-১০-২০২৩ দুপুর ২:৪৮
নওগাঁর নিয়ামতপুরে বাবার বিরুদ্ধে আদিবাসী(১৮) নামে এক মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ঐ কিশোরী বাদী হয়ে গত রবিবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত সাগর মাহাতো (৪৫) নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের ধরমপুর গ্রামের সুবান মাহাতোর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে বাবা ঐ আদিবাসী কিশোরীকে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। গত ১৩ মে থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক করে একাধিকবার ধর্ষণের স্বীকার হয় ঐ আদিবাসী কিশোরী। ভুক্তভোগী আদিবাসী ওই কিশোরী বলেন, আমার মাকে ছেড়ে দিলে বাবা আরও একটি বিয়ে করে। আমার ভাই, সৎ মা ও দাদী একই বাড়িতে বসবাস করতাম। বাবা গত ১৩ মে রাতে ভয় দেখিয়ে জোর করে ধর্ষণ করে। লোকচক্ষুর ভয়ে কাউকে বলতে পারেনি। গত শনিবার দুপুরে আবারও আমাকে ধর্ষণ করে। উপায় না পেয়ে আমার নিজ মায়ের সাথে কথা বলার পর থানায় মামলা করতে বাধ্য হয়েছি। এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য নওগাঁ মেডিকেল পাঠানো হয়েছে।এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ