ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

অটোরিকশায় চার্জ দিতে দিয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৩-১০-২০২৩ দুপুর ৩:২৬

নোয়াখালীর সদর উপজেলায় ব্যাটারী চালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

নিহত আলমগীর হোসেন ওরফে রাব্বি (২৫) উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম চরউরিয়া গ্রামের সিরাজ স্বর্ণকার বাড়ির মো. ওলেমানের ছেলে।  সে পেশায় একজন মুরগি ব্যবসায়ী ছিল।

সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চরউরিয়া গ্রামের রাজনের বাড়িতে এ ঘটনা ঘটে।  

নোয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াছিন আরাফাত এসব তথ্য নিশ্চিত করেন।  তিনি দাবি করেন, নিহত ব্যবসায়ী একই গ্রামের রাজনের অধীনে ব্যাটারী চালিত অটোরিকশায় করে মুরগি বিক্রি করত।  প্রতিদিনের ন্যায় সে রিকশা চালিয়ে কাজ শেষে পুনরায় রাজনের বাড়িতে অটোরিকশা চার্জ দিতে যান। অসাবধানতাবশত সেখানে রিকশা চার্জ দেওয়ার সময় সে বিদ্যুৎস্পৃষ্টে গুরুত্বর আহত হয়।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে হাসপাতাল থেকে তারা মরদেহ বাড়িতে নিয়ে যায়।

অপর এক প্রশ্নের জবাবেব চেয়ারম্যান বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহৃ নেই। এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ নেই।  
 
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমাকে অবহিত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত