ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালী গণপূর্তের জায়গায় অবৈধ স্থাপনা, অভিযানে উদ্ধার শত কোটি টাকার সম্পদ


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৩-১০-২০২৩ দুপুর ৩:২৭

অবশেষে নোয়াখালীর জেলা শহর মাইজদীর আলোচিত নোয়াখালী সুপার মার্কেট সংলগ্ন গণপূর্তের শতকোটি টাকার ৬৫ শতক জায়গা দখলমুক্ত করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেব্রত দাশ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন। দুই ঘন্টাব্যাপী এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন নোয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব ও সুধারাম মডেল থানার একদল পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, হকার্স মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের নামে জেলা প্রশাসনের আদেশ অমান্য করে গণপূর্ত বিভাগের শতকোটি টাকার সরকারি জায়গায় নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতি লিমেটেডের সভাপতি একরাম উল্যাহ ডিপটির তদারকিতে মার্কেট নির্মাণের কাজ চালানো হয়। খবর পেয়ে গত ১১ সেপ্টেম্বর ঘটনাস্থলে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। কিন্ত জেলা প্রশাসনের কর্মকর্তারা চলে যাওয়ার পর তারা পুনরায় কাজ শুরু করে।  এরপর জেলা প্রশাসন মঙ্গলবার দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে এ জায়গা দখলমুক্ত করেন।  

নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতি লিমেটেডের সভাপতি একরাম উল্যাহ ডিপটি বলেন, আমার কোন কথা নেই। আমি তদারকি করেছি সত্য। প্রেসক্লাবে বসে জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু ভাই সকল সাংবাদিককে বিষয়টি অবহিত করেছে। এটা নিয়ে আপনি চেয়ারম্যান আর মেয়রের সাথে কথা বলেন।  নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু বলেন, আমরা প্রেসক্লাবে সবার সাথে বসেছি। এটা নিয়ে আলোচনা হয়েছে।  তবে এটা কোনো জবর দখল নয়। এটা গণপূর্তও দেয়নি, জেলা প্রশাসনও দেয়নি।  তারা আপাতত কয়েক মাসের জন্য সেখানে ব্যবসাটা করবে।  তারপর তারা আবার তাদের নিজের জায়গায় চলে যাবে।  

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, জায়গা আমাদের দখলেই ছিল। অবৈধ ঘর গুলো উচ্ছেদ করে দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত