ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

টেক্সি করে চোরাই গরু নেয়ার পথে ৩ চোরকে গণপিটুনি


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৩-১০-২০২৩ দুপুর ৪:১৬

বান্দরবান থেকে গরু চুরি করে সিএনজিচালিত টেক্সিযোগে নিয়ে যাওয়ার সময় সাতকানিয়ায় তিন চোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গ্রেপ্তারকৃতরা হল মো. এরশাদ (৪০), মো. নয়ন হোসেন আরাফাত (২৪) ও সৈয়দ আলম (৫৫)। গতকাল সোমবার সন্ধ্যায়  রেইচা থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় সাতকানিয়ার বাজালিয়া বাস স্টেশনে আটক করে স্থানীয়রা গণপিটুনি দেয় তাদের।

জানা যায়, গ্রেপ্তাররা গতকাল বিকালে বান্দরবানে রেইচা থেকে একটি ছোট গরু চুরি করে টেক্সি করে কেরানীহাট–বান্দরবান সড়ক দিয়ে নিয়ে যাচ্ছিল। চুরিকৃত গরু বহনকারী টেক্সিটি বৃষ্টি না থাকা অবস্থায়ও পর্দা দিয়ে ঢেকে রাখায় মদ বহনকারী টেক্সি মনে করে লোকজন বাজালিয়া স্টেশনে আটক করে। এ সময় চোররা গরু রেখে পালিয়ে যায়। এক পর্যায়ে স্থানীয় লোকজন ধাওয়া করে গরু চোরদের আটক করে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে গণপিটুনি দিয়ে সাতকানিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত জানান, গণপিটুনির শিকার হওয়ার চোর ও উদ্ধারকৃত গরু বর্তমানে থানায় রয়েছে। গরুর মালিক থানায় এসেছে। কিন্তু ঘটনাস্থল বান্দরবান হওয়ায় এ ঘটনায় বান্দরবান থানায় মামলা হবে।বান্দরবান থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, এখনো এ ধরনের কোন অভিযোগ আমরা পায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত