বালু খেকোর তান্ডবে বিলীন হচ্ছে ফসলী জমি
বালু খেকোর তান্ডবে নওগাঁর আত্রাই নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলী জমি ও নদীর পাড়। নিমিষেই নদী গর্ভে হারিয়ে যাচ্ছে বাপদাদার পৈত্রিক ভিটা ও ফসলী জমি। এমন দৃশ্য দেখাগেছে, মান্দা-মহাদেবপুর উপজেলার আত্রাই নদীর উজান ও ভাটি অংশে। গভীর খনন যন্ত্র ব্যবহারের নিয়ম না থাকলেও তা ব্যবহার করে বালি উত্তোলন করছেন।
সরেজমিনে মান্দা ও মহাদেবপুর উপজেলার সীমান্তবর্তী সভাপুর ইউপির শ্রীনগর এলাকায় ফসলী জমি ভেঙে বালি ও মাটি উত্তোলন করতে দেখা গেছে। ফসলী জমি ও নদীর কিনারার পাশে বড় বড় খনন যন্ত্র বসিয়ে বালু উত্তোলন করতে দেখাগেছে প্রভাবশালী ইজারাদার মোয়াজ্জেম হোসেনকে।
জমি মালিক বাছের আলী, ময়েজ উদ্দিন ও সৈয়দ মোল্যা জানান,খনন যন্ত্র ফসলী জমির পাশে বসিয়ে বালু উত্তোলন করে যাচ্ছেন। যার কারণে নিমিষেই ফসলী জমি ভেঙে নদী গর্ভে বিলীন হচ্ছে যাচ্ছে। স্থানীয়ভাবে বালু ইজারাদার মোয়াজ্জেম হোসেনকে নিষেধ করা হলেও তা অমান্য করে অবাধে বালু উত্তোলন করে যাচ্ছেন। নিরুপায় হয়ে উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করি।কিন্ত তাতেও কোন ফল হচ্ছেনা।তাই আমরা এলাকার মানুষজন একত্রিত হয়ে বালু উত্তোলন করা বন্ধ করে দিয়েছি।
অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন মহাদেবপুর সদর উপজেলা মৃত আনোয়ার হোসেনের ছেলে এবং আত্রাই নদীর উজান অংশের ইজারাদার।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে,ইজারার মোয়াজ্জেম হোসেন সরকারি ইজারার মূল্য পরিশোধ না করেই অবৈধভাবে বালি উত্তোলন করে যাচ্ছেন।প্রশাসনের নিরব ভুমিকায় তিনি অবৈধ খনন যন্ত্র বসিয়ে এসব কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন।
এ নিয়ে মাথা ব্যাথা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
এছাড়া রানীনগর উপজেলার ভাটি অংশের ইজারাদার সায়েম হোসেনও টেন্ডার বহির্ভূত শহরবাড়ী কর্ণভাগ মৌজা থেকে অবাদে মাটি ও বালু উত্তোলন করে যাচ্ছেন।
কর্তৃপক্ষের নজরদারীর অভাবে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অনেকে অভিযোগ। হুমকির মুখে রাস্তাঘাট,হাটবাজার,মসজিদ মন্দির,ফসলী জমিসহ পরিবেশ।
উজান অংশের ইজাররাদার আলহাজ্ব মোয়াজ্জেম হোসেনের সাথে মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
ভাটি অংশের ইজারাদার সায়েম হোসেন বলেন,ইজারা বহির্ভূত মৌজা থেকে কোন মাটি ও বালু উত্তোলন করা হয়নি।আর যদি টেন্ডার বহির্ভূত মৌজা থেকে মাটি ও বালি উত্তোলন করা হয়, তাহলে প্রশাসন দেখে জানাবে।
এমএসএম / এমএসএম
নগরকান্দা উপজেলা প্রশাসন স্কুলে বছরে আয় ২০ লাখ, ব্যয় নিয়ে প্রশ্ন
সুন্দরবনে যাচ্ছে মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা
মেঘনা নদী থাকবে নীরব, কীভাবে চলবে মনপুরার জেলে পরিবার?
নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা
মুকসুদপুরে মাতৃস্নেহ প্রতিবন্ধী যুব নারী উন্নয়ন সংস্থা আয়োজনে ফ্রি চিকিৎসা ও থেরাপি ক্যাম্পের উদ্বোধন
শালিখায় খেলার মাঠের দাবিতে ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীর মানববন্ধন
রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক তরুণ-তরুণীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ
আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার কাচারি ঘর
চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে হেরোইনসহ যুবক গ্রেফতার
সেপ্টেম্বর অন যশোর রোড: ইতিহাসের এক অদ্ভুত ফিরে দেখা
কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪
আব্দুল মজিদের শেষ ঠিকানা এখন হাসপাতাল হাসপাতালই তার বসতবাড়ি, রোগীরাই তার পরিবার!