গলাচিপায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
পটুয়াখালীর গলাচিপায় ১৩২ নং পূর্ব বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় ১৩২ নং বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে উক্ত বিদ্যালয়ের মিলনায়তনে প্রধান শিক্ষক নাজমা আকতার ফনির সঞ্চালনায় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অটল চন্দ্র পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শুদ্ধাচার পুরস্কার ও প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্ত জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. জহিরুন্নবী, সহকারী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশরাত জাহান আসমা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ৪০ নং বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. মঈনউদ্দীন, নূড়িয়া পানপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেফায়তুল, বোয়ালিয়া বাধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির হোসেন, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনিসুর রহমান, গলাচিপা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সোহরাব ফকির, ১৩২ নং পূর্ব বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সাবেক সভাপতি আব্দুল মোতলেব হাওলাদার, গলাচিপা ইউনিয়ন পরিষদ ৮ নং ওয়ার্ড সদস্য মো. আলমগীর হোসাইন, অভিভাবকগণ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সহকারী শিক্ষক-শিক্ষিকা ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল উক্ত বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ও একটি ফলদ আম গাছের চারা রোপণ করেন এবং ৫ জন অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগসহ একটি ফুটবল বিতরণ করেন।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার