ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়িতে মোটরসাইকেলসহ চোর গ্রেফতার


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৪-১০-২০২৩ দুপুর ১২:১২

 খাগড়াছড়ি সদর থানায় মামলা রুজুর ২ ঘণ্টার মধ্যে মাটিরাঙ্গায় মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের সদস্য উগ্যা(২০) মারমা নামে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর বিকাল ৫টায় জেবলিন চাকমা খাগড়াছড়ি সদর থানায় এসে এজাহার দায়ের করেন যে, খাগড়াছড়ি থানাধীন ১নং খাগড়াছড়ি পৌর ওয়ার্ডের দক্ষিণ খবংপুড়িয়াস্থ তাঁর নিজ বাসার বারান্দায় ২ সেপ্টেম্বর সোমবার রাত অনুমানিক ১০টার দিকে তার নিজের ব্যবহৃত মোটরসাইকেল ফরংপড়াবৎ-১৩৫ সিসি পার্কিং করে রেখে ঘুমায়। অতপর সকালে উঠে দেখে তার মোটরসাইকেল যথাস্থানে নেই। পরবর্তীতে আশেপাশে বিভিন্নস্থানে খোঁজাখুজি করে না পেয়ে সদর থানায় এসে জানান। তারপর সদর থানার অফিসার ইনচার্জ খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধরকে বিষয়টি অবগত করলে পুলিশ সুপারের তাৎক্ষণিক দিক-নির্দেশনায় জেলার সকল স্থানে চেকপোস্ট ও বিশেষ অভিযান জোরদার করে পৌরসভার ৬নং ওয়ার্ড মাতাব্বরপাড়া এলাকা থেকে সকালে চুরি যাওয়া মোটরসাইকেলটি ও চুরির ঘটনার সাথে জড়িত চোর চক্রের ১ জন আসামি উগ্যা মারমা (২০) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি পানছড়ি উপজেলার যৌথখামার এলাকার মৃত রাপ্রু মারমা এর ছেলে।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মোটরসাইকেল বিধি মোতাবেক খাগড়াছড়ি সদর থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে । এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চুরি সংক্রান্তে যে চাপা উৎকন্ঠা বিরাজ করছিল তা স্বস্তিতে ফিরেছে এবং তারা জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।তারা এসব অপরাধীকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির আহ্বান জানান।

পুলিশের সূত্র মতে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতঃপূর্বে মাদক ও চুরির মামলা রয়েছে। আইন অনুযায়ী আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক