ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নৌবাহিনীতে কর্মরত সন্তানকে বাঁচাতে পিতা আহত হওয়ার অভিযোগ


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৪-১০-২০২৩ দুপুর ৩:৪২
চট্টগ্রামের সাতকানিয়ায় নৌবাহিনীতে কর্মরত এক সন্তানকে বাঁচাতে পিতা আহত হওয়ার  পাল্টাপাল্টি অভিযোগ ওঠেছে স্থানীয় মৌরশী সম্পত্তি নিয়ে বিরোধ চলমান প্রতিপক্ষের বিরুদ্ধে। 
 
আজ ৪ঠা অক্টোবর (বুধবার) সকালে উপজেলার মাদার্শার জয়নগর এলাকায় সরেজমিনে পরিদর্শনে গেলে নৌবাহিনীতে কর্মরত সায়েমের পিতা মো:জিয়া প্রতিবেদককে এই তথ্য নিশ্চিত করেন। এই ঘটনায় সায়েমের পিতা জিয়া হোসাইন বাদী হয়ে একই এলাকার মোমেনা খানমের সন্তান মো:ইমরানকে ১নং বিবাদী হিসেবে অভিযুক্ত করে মো:নুরু, আহমদ নবী,মো:মোস্তাফিজ, মো:আকতার হোসেনসহ ৫জনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মারধরের কথা উল্লেখ করে একটি চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন। 
 
অভিযোগের বিষয়ে জিয়া  বলেন,আমার পৈতৃক সম্পত্তি জোর করে বিবাদীরা দীর্ঘদিন ধরে দখল করে আসছে আমি প্রতিকার চাইলে সমাজের মাতব্বরদেসহ নিয়ে আমাদের বিরুদ্ধে এক ঘরে করে রাখার হুমকি দিয়ে নানারকম মানষিক টর্চারে রাখেন।
সর্বশেষ ইমরানের সাথে আমার চলমান বিরোধীয় বিষয় সমাধান করবে উল্লেখ করে অপরাপর বিবাদীরা আমার থেকে ৫০হাজার টাকা চাঁদা দাবী করে আসেন, আমি অস্বীকৃতি জানালে ওরা আমার সন্তানের চাকরিসহ খেয়ে ফেলবে উল্লেখ করে তাকে মারধরে উদ্যত হলে আমি প্রতিবাদ করলে ওরা আমাকেও মারধর করেন। আমরা ৯৯৯ এ কল করে পুলিশ না আনলে তারা আমাদের পিতা পুত্রকে মেরেও ফেলত।তিনি আরো বলেন আমি সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সাতকানিয়া থানায় একটা অভিযোগ দায়ের করি।
অপরদিকে অভিযুক্ত ইমরানসহ সমাজের অন্তত ৫০জন লোক প্রতিবেদকের সামনে উপস্থিত হয়ে সায়েমসহ তার পিতা জিয়ার করা সব অভিযোগ অস্বীকার করে বলেন,মূলত সায়েম আর তার পিতা সমাজ বিরোধী লোক,তারা পিতা পুত্র এলাকার বিরুদ্ধে সবময় অবস্থান করেন,এলাকাবাসী আরো জানান,সায়েমের পিতার আপন ভাগ্নে অভিযোগের ১নং বিবাদী মো:ইমরান, তাই ইমরান তার মায়ের ভাগ চাইতে গেলেই মূলত সায়েমরা ঝামেলা করেন।
 
তারা আরো বলেন নৌবাহিনীতে কর্মরত সায়েমই প্রথমে এলাকার মুরব্বিদের উপর হাত লাগায়।
 
এদিকে অভিযোগের বিষয়ে সাতকানিয়া থানা কর্তৃপক্ষ জানান, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনগত পদক্ষেপ নেয়া হবে। 

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত