তানোরে সেচ্ছাসেবকলীগ সভাপতিকে পেটালেন ওয়ার্ড আ.লীগের সম্পাদক
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউপিতে ওয়ার্ড সেচ্ছাসেকবলীগ সভাপতিকে পেটালেন ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক। ৪ নম্বর শ্রীখন্ডা ওয়ার্ডের মাঝিপাড়া গ্রামে রাস্তার ধারে ভিটা মাটি নিয়ে বিরোধের ঘটনায় ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি পিযুস কুমারকে বেধড়ক পিটিয়েছে একই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল কুমার বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটে আজ ৪ অক্টোবর বেলা ১১ টার দিকে।
দলীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে দুলাল কুমার মাঝিপাড়া টু দমদমা রাস্তার ধারে জোর পূর্বক পিযুস কুমারে নিজস্ব সম্পত্তিতে চাল তুলে দখলে নেয়। এসময় পিযুস বারন করলে তাকে দুলাল কুমার দাম্ভিকতা দেখায়। পরে পিযুস কুমার আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকতার নিকট ন্যায় বিচারের জন্য লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি নিষ্পত্তির জন্য উপজেলা প্রশাসন গ্রাম আদালতে প্রেরণ করেন। গ্রাম আদালত বিষয়টি নিয়ে গ্রামে বসে সিমানা নির্ধারণ করতে গত ২৮ সেপ্টেম্বর ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শরিফুল ইসলাম রাজজকে দায়িত্ব দেয়।
এহেন দায়িত্বে ২ অক্টোবর সোমবার বেলা ১টার দিকে জমি মাপযোগ চলাকালীন সময়ে উত্তেজিত অবস্থায় স্থানীয় মেম্বারসহ জমিমাপের দায়িত্বে থাকা গণ্যমান্য সকলকে অকথ্য ভাষায় গালিগালাজ ও দাম্ভিকতা দেখান দুলাল কুমার। সাথে সাথে বাদি পিযুস কুমারকে রাগের মাথায় লাথি ও কিল-ঘুষি মারতে থাকে পরক্ষণে দেশিও অস্ত্র হাসুয়া হাতে হত্যার উদ্দেশ্যে পিযুসের দিকে এগিয়ে আসে তৎক্ষণাৎ গ্রাম পুলিশ দুলালের হাত থেকে হাসুয়া কেড়ে নেন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
এনিয়ে ভুক্তভোগী পিযুস কুমার বলেন, আমার দাদুর নামে রেকর্ডভুক্ত সম্পতি দুলাল কুমার জোরপূর্বক দখল করে। আমি অভিযোগ দেয়। পরে জমি মাপযোগের সময় পূর্ব পরিকল্পনা মোতাবেক আমার উপর হামলা চালাই বিবাদী দুলাল কুমার। এহেন ঘটনায় আমি আবারও লিখিত অভিযোগ দিয়েছি ইউনিয়ন পরিষদে।
এবিষয়ে সরাসরি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন পিযুস কুমার। এমন ঘটনায় এলাকাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এব্যাপারে জানতে চাওয়া হলে বিবাদী দুলাল কুমার কোনো মন্তব্য না করে বিষয়টি এড়িয়ে গেছেন।
এমএসএম / এমএসএম
গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত
নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের
চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪
তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ
চট্টগ্রাম কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম
মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন
গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত
এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য
কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হলো রেডি টু কুক ফিস
Link Copied