ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিরামপুরে বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বন্ধুসহ এসআই নিহত


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৪-১০-২০২৩ দুপুর ৩:৫৪
দিনাজপুরের বিরামপুরে বরযাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে পৌর শহরের কলেজ বাজার পেট্রোল পাম্পের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে এ দূর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন জেলার ফুলবাড়ি উপজেলার উত্তর লক্ষীপুর এলাকার আফার উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (৪০) ও তার বন্ধু লালপুর গ্রামের হাবিবুর রহমান এর ছেলে মোনায়েম হোসেন সুজন (৪০)। জহুরুল ইসলাম নীলফামারী জেলার জলঢাকা থানায় পুলিশের ডিএসবি শাখায় উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন। সুজন একটি ঔষুধ কোম্পানিতে চাকুরী করতেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে বরযাত্রীবাহী একটি বাস বিরামপুর হতে নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে কলেজ বাজার নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুই জন গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 
বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, পুলিশ সদস্য জহুরুল ইসলাম  রাজশাহীতে সাক্ষ্য প্রদান শেষে তার বন্ধু সুজনসহ মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফুলবাড়ির দিকে যাচ্ছিল। পথে বিরামপুর শহরের চাঁদপুর ফিলিং স্টেশনের সামনে ওমর ফারুক পরিবহন (রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো-জ-১১-২৯৭১) নামে বরযাত্রীবাহী একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হলে গুরুতর আহত হয় দুজন। সংবাদ পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষনা করেন।
 
ওসি আরও বলেন, মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত