ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সৌদি প্রবাসে বাংলাদেশীর মৃত্যু পরিবারের দাবি হত্যা


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৪-১০-২০২৩ বিকাল ৫:১৪

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের হেলাল উদ্দিন নামে এক সৌদি প্রবাসী নিহতের ঘটনা ঘটে, তার পরিবারের পরিকল্পিত ভাবে হেলালকে হত্যা করেছে দোকান মালিক মিজানের আপন ভাই কুমিল্লার আল আমিন। আসামী আল আমিন সৌদি পুলিশে আটক রয়েছে বলে নিহতের পরিবার সুত্রে জানা গেছে।

ঘটনাটি গত ১৪ সেপ্টেম্বর স্থানীয় সময় ৬ টার দিকে সৌদি রাজধানী রিয়াদের মাইল এলাকায় ঘটেছে। সৌদি পুলিশে আটককৃত আসামীঃ মোঃ আল আমিন বাংলাদেশের  কুমিল্লা, লাকসামের মননগঞ্জের ৬ নং ওয়ার্ডের মৃত্যু নুরুল ইসলামের পুত্র।

অপরদিকে নিহত মোঃ হেলাল উদ্দিন (২৮) উপজেলার কালীপুরের ৭ নং ওয়ার্ডের বগুয়ান পাড়ার মৃত্যু ইসহাক মিয়ার ছেলে।
মোঃ দেলোয়ার, বেলাল উদ্দিন, কায়সার ও মোঃ হেলাল উদ্দিনসহ ৪ ভাই এবং বিলকিস ও পারভীনসহ ২ বোনসহ ৬ ভাই-বোনের মধ্যে সবার ছোট নিহত হেলাল। এছাড়াও নিহত হেলাল উদ্দিন ১ ছেলে ও ১ মেয়েসহ ২ সন্তানের বাবা, মেয়ে বয়স ৪ বছর আর ছেলের বয়স মাত্র ৪০ দিন। স্ত্রী মাহিয়া আক্তার তার স্বামীর মৃত্যুর খবর শুনে বার বার মূর্ছা যাচ্ছে।

নিহতের ভাই মোঃ কায়ছার বলেন, গত ২ আগস্ট ২৩ ইং সৌদি প্রবাসে যান ভাই হেলাল, বিদেশ যাওয়ার মাত্র ১ মাস ৮ দিনের মাথায় আমাদের কাছে তাঁর মৃত্যুর খবর আসলো। কায়সার আরো বলেন, ধারকর্জ করে স্থানীয় মাহমুদুর রহমানের কাছ থেকে সৌদি আরবের ভিসা নিয়েছি, মাহমুদুর কথা মতে আজগর নামে একজনকে ওই ভিসার টাকাও পরিশোধ করেছি,কিন্তু হেলালকে সৌদি রাজধানী রিয়াদের মাইল এলাকায় কুমিল্লার মিজান নামে এক বাংলাদেশীর দোকানে শ্রমিক হিসেবে নিহত হেলালকে কাজ দেন। ওই দোকান মালিক মিজানের আপন ভাই আসামী আল আমিন ও হেলাল নামে আরো দুই ভাই সেখানে থাকতো, আসামী আল আমিনের সাথে তার ভাই দোকান মালিক মিজানের মধ্যে চরম বিরোধ ছিলো। এরই মধ্যে নিহত হেলাল উদ্দিন ওই দোকানে শ্রমিক হিসেবে যাওয়ার পর ওই দোকান থেকে দেশে সফরে আসেন মালিক মিজানের ছোট ভাই হেলাল।

এর পর থেকে মিজান এবং তার ভাই ঘাতক আল আমিনের মধ্যে চলমান বিরোধ দিনেরপর দিন বাড়তে থাকে। একপর্যায়ে বাঁশখালীর হেলাল উদ্দিনকে ওই দোকানের চাকরি ছেড়ে দিতে বলে আসামী আল আমিন, চাকরি ছেড়ে না দিলে তাকেও প্রাণে মারার হুমকিও প্রদান করেছিল আসামী আল আমিন। পরে বিষয়টি ভিসাদাতা মাহমুদুর রহমানকে অবহিত করেন হেলাল। কিন্তু ভিসাদাতা মাহমদু ও আজগর তার কোন কথাই শুনতে রাজি হননি। এমনকি বেশি বাড়াবাড়ি করলে দেশে পাঠিয়ে দিবে মর্মে হেলালকে উল্টো হুমকি দিয়েছিল ভিসাদাতা।

একপর্যায়ে এই বিষয়ে নিহত হেলাল তার ভাই কায়সার এবং স্ত্রী মাহিয়াকে অবহিত করেছিল। নিহত হেলাল উদ্দিনের পরিবারের কাছে ঘটনার পূর্বে হেলালের পাঠানো একটি অডিও রেকর্ডও রয়েছে। অবশেষে গত ১৪ সেপ্টেম্বর হেলাল উদ্দিনের মৃত্যুর আসায় শোকে মাতাম চলছে তার পরিবারে।

নিহত হেলাল উদ্দিনের লাশ দেশে ফিরিয়ে আনার কোন সামর্থ্য নেই তার এই অসহায় পরিবারের। তার ছোট্ট শিশু খুবই অসুস্থ, স্থানীয়দের আর্থিক সহায়তায় মেডিকেল চিকিৎসাধীন আছে ওই শিশু।
 
তাই তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে মাননীয় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করেন নিহতের পরিবার। আসামী আল আমিনের ফাঁসির দাবিও করেন নিহত হেলাল উদ্দিনের পরিবার ও স্বজনরা।

উল্লেখ্য, ঘাতক আল আমিন ও ভিসাদাতা মাহমুদুর হুমকির কয়েকদিন যেতে না যেতেই ভিসাদাতা মাহমুদুর যোগসাজশে বাঁশখালীর হেলাল উদ্দিনকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে ঘাতক আল আমিন।এমন দাবি করেন নিহতের পরিবার ও স্বজনরা।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির