ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মহীপুর হাজী মহসীন সরকারি কলেজের প্রবেশ মুখের রাস্তা ভাঁঙ্গা


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ৪-১০-২০২৩ বিকাল ৫:২০
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় প্রতিষ্ঠিত মহীপুর হাজী মহসীন সরকারি কলেজে প্রবেশ মুখের রাস্তাটি দীর্ঘদিন যাবৎ চলাচলের অযোগ্য হয়ে পরেছে। কলেজের প্রধান ফটক থেকে একাডেমি ভবন পর্যন্ত মাত্র দেড়’শ মিঃ রাস্তার ইট পাথর ও পিচ উঠে গিয়ে খানাখন্দে পরিনত হয়েছে। এমন ভাঁঙ্গাচুড়া রাস্তা দিয়ে প্রতিষ্ঠানে অধ্যায়নরত্ব প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী সহ সকলকেই যাতয়াত করতে হয়। কলেজে অধ্যায়নরত সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী রোকেয়া বেগম বলেন, আমি প্রতিদিন বাসা থেকে ভ্যান যোগে আসা-যাওয়া করি। বাসা থেকে কলেজ পর্যন্ত সাড়ে পাঁচ কিঃমিঃ রাস্তার পুরোটাই পাকা ভ্যানে চড়ে আরামে আসতে পারলেও প্রতিষ্ঠানের মুখের অল্প ভাঁঙ্গা রাস্তায় আমার ন্যায় সবাইকে কষ্ট পেতে হয়। প্রতিষ্ঠানের অর্নাস বিভাগের শিক্ষার্থী রাফিউল হোসেনও একই উক্তি করেন। প্রতিষ্ঠানের প্রধান ফটকে দাঁড়িয়ে থাকা একাধিক ভ্যান-রিক্সার চালকরা বলেন, আমরা সারা শহর যাত্রী পরিবহন করি প্রায় সব রাস্তায় পাকা এবং ভালো শুধু কলেজের এইটুকুই ভাঁঙ্গা। যদি রাস্তাটুকু মেরামত করত আমাদের এবং যাত্রীদের জন্য ভালো হত। অধ্যক্ষ আখতার জাহান দুলারী বলেন, সরকারি দুই প্রতিষ্ঠানের নীতিগত সমস্যার কারনে রাস্তাটি মেরামত হতে বিলম্ব হচ্ছে। বিষয়টা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেছি বলেও তিঁনি জানান। 
 
উপজেলা প্রকৌশলী আব্দুল কাউয়ুম বলেন, কলেজে প্রবেশের রাস্তাটুকু জেলা শিক্ষা অধিদপ্তরের আওতাভুক্ত হওয়ায় স্থানীয় সরকার বিভাগ সংস্কার করতে পারছে না। তিনি আরো বলেন, যদিও ইতিপূর্বে আমরা ওই রাস্তাটির র্কাপেটিং করেছি। জয়পুরহাট জেলা শিক্ষা অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী বায়েজী বোস্তামী বলেন, রাস্তাটির প্রকৃত মালিক উপজেলা স্থানীয় সরকার অধিদপ্তর একারনে আমাদের কিছু করার নাই। তবে স্থানীয় সরকার বিভাগ যদি তাদের আওতামুক্ত ছাড়পত্র দেয় সেক্ষেত্রে বরাদ্দ পেলেই রাস্তাটি দ্রæত সংস্কার করা যেত। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার