নওয়াপাড়া পৌরসভার আয়োজনে নভেম্বর মাসে নৌকা বাইচ ও মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট
যশোরের অভয়নগরে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহি ‘নৌকা বাইচ প্রতিযোগিতা ও মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৩’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।নওয়াপাড়া পৌরসভার আয়োজনে চলতি বছরের নভেম্বর মাসে নৌকা বাইচ প্রতিযোগিতা ও পৌর মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌরসভার অডিটোরিয়ামে ‘পৌর মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট ও নৌকা বাইচ প্রতিযোগিতা’ পরিচালনা কমিটির এক মতবিনিময় সভা থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পৃথক দুই প্রতিযোগিতার সম্ভাব্য তারিখ পরবর্তী সভা থেকে জানানো হবে। টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্তর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান,নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম,নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, প্যানেল মেয়র মিজানুর রহমান মোল্যা,জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, পৌর কাউন্সিলর বিপুল শেখ,রিজাউল ইসলাম রেজা ফারাজী, সংরক্ষিত আসনের কাউন্সিলর শিরিনা বেগম,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ,পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান,ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল,সানা আব্দুল মান্নান, শেখ তৈয়েবুর রহমান,টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য ও ক্রীড়া সংগঠক মনিরুজ্জামান মনি,আব্দুল জব্বার মোল্যা,ডাঃ আতাহার হোসেন,হাফিজুর রহমান,ভীম চন্দ্র দে,আব্দুল মান্নান মোল্যা, জাহিদুল ইসলাম,রেজওয়ান ফারাজী,সুজিত কুন্ডু,শেখ সাইফার রহমান,আনিসুর রহমান মিন্টু,জাহাঙ্গীর হোসেন,মোল্যা আনোয়ার হোসেন,জিএম মনিরুজ্জামান মনি,রফিকুল ইসলাম,মেহেদী ইসলাম রাজন,সবুর,সবুজ প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন,টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
Link Copied