সাটুরিয়ায় জ্বালানি তেলের গোডাউনে আগুন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ভাসিয়ালী কৃষ্টপুর বাসস্ট্যান্ডে (হরগজ মোড়) একটি জ্বালানি তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এ ঘটনায় ওই তেলের গোডাউনসহ আশপাশের দোকানপাট পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
সাটুরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, বুধবার রাতে সাড়ে সাতটার দিকে জ্বালানি তেল (অকটেন, পেট্রোল,ডিজেল) ব্যবসায়ী খোরশেদ আলমের তেলের গোডাউন হতে প্রথমে অগ্নীকান্ডের সুত্রপাত ঘটে। পরে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। খবর পেয়ে সাটুরিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং মানিকগঞ্জের দুটি মোট ৪টি ইউনিট দুই ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্বিসের স্টেশন অফিসার মুজিবর রহমান বলেন, এ ঘটনায় কোনো হতাহত নেই। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত জানা যায়নি। তবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Link Copied