ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে পারিবারিক কলহে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৫-১০-২০২৩ বিকাল ৫:৫৪
কুমিল্লার নাঙ্গলকোটের উত্তর শাকতলী গ্রামে পরকীয়ার জেরে লাশ হলেন তাসলিমা আক্তার (২৭) নামে এক গৃহবধূ। বুধবার সন্ধ্যায় ওই নারীর লাশ উদ্ধার করে নাঙ্গলকোট থানা পুলিশ। বিকাল সৌয়া ৪টার দিকে নিজ ঘরের সিলিংয়ের সাথে ঝুলন্ত দেখতে পায় বলে জানান স্বামী সাইফুল ইসলাম। পরে সাইফুল স্থানীয় পল্লী চিকিৎসক ফয়েজ আহম্মদকে নিয়ে আসলে ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পেরিয়া ইউনিয়নের উত্তর শাকতলী গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য মৃত সিরাজুল ইসলামের ছেলে দুবাই প্রবাসী সাইফুল ইসলাম ১০ বছর পূর্বে বিয়ে করেন জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের কাদঘর গ্রামের তাসলিমা আক্তারকে। সাইফুল তাসলিমা ৯ বছরের এক পুত্র ও ৬ বছরের এক কন্যাসন্তান রয়েছে।
 
গত ১৫ দিন পূর্বে প্রবাসী সাইফুল ইসলাম দুবাই থেকে বাড়িতে আসেন। আসার পর থেকে সাইফুল তার স্ত্রীর সাথে একই বাড়ির নুরুল ইসলাম বুলুর ছেলে সিএনজি অটোরিক্সা চালক আব্দুর রহিমের সাথে পরকীয়া সম্পর্ক আছে দাবি করে। এ নিয়ে গত কয়েকদিন যাবৎ স্বামী-স্ত্রীর পারিবারিক কলহ চরম আকার ধারণ করে। বুধবার পৌনে ৪টার দিকে তাসলিমার ছেলে মোহাম্মদ সামির ঘরে প্রবেশ করে মাকে সিলিংয়ের সাথে ঝুলতে দেখে চিৎকার করে। পরে ঘরের সামনে বসে থাকা স্বামী সাইফুল সহ পরিবারের লোকজন ছুটে এসে তাকে সিলিং থেকে নামায়। ঘটনার পর থেকে পরকীয়া অভিযুক্ত সিএনজি অটোরিক্সা চালক আব্দুর রহিম পলাতক রয়েছে বলে জানা যায়।
 
গৃহবধূর তাসলিমার পরিবারের দাবি পারিবারিক কলহে জেদে তাকে হত্যা করা হয়েছে।
 
নাঙ্গলকোট থানার উপপরিদর্শক নিশাত বড়ূয়া বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত করে প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত