নোয়াাখালীতে কবিরহাট প্রেসক্লাবের উদ্যোগে গাছের চারা বিতরণ
গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ এই শ্লোগানকে সামনে রেখে নোয়াখালী কবিরহাট উপজেলায় কবিরহাট প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন প্রতষ্ঠান ও ব্যক্তিদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় কবিরহাট উপজেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভা শেষে এই চারা গুলো বিতরণ করা হয়।
কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল হক, কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে ধানসিঁড়ি ইউপি চেয়ারম্যান মো: কামাল খাঁন, বাটইয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন শাহীন, চাপরাশিরহাট বনিক সমিতির সভাপতি এমএএস ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আনোয়ার হোসেন মিরণ প্রমূখ।
এ সময় মেয়র জহিরুল হক রায়হান বলেন, পরিবেশের ভারসাম্য ও অক্সিজেনের কথা চিন্তা করে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মূল উদ্দেশ্য। তাই কবিরহাট প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মাঝে বৃক্ষ রোপণের জন্য ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী প্রতিদিন এর নির্বাহী সম্পাদক বিধান ভৌমিক, দৈনিক সকালের সময় নোয়াখালী জেলা প্রতিনিধি মোঃ সেলিম, আমাদের সময় কবিরহাট উপজেলা প্রতিনিধি নুর আলম বিপ্লব, দৈনিক খবরপত্রের কবিরহাট উপজেলা প্রতিনিধি মোঃ হারুন, দৈনিক সচিত্র নোয়াখালীর কবিরহাট প্রতিনিধি মো: ইয়াছিন’সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি ও উপজেলার বিভিন্ন দপÍরের কর্মকর্তা এবং সুশিল সমাজের নের্তৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন