ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

কিউইদের দাপটে ২৮২ রানে থামল ইংল্যান্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-১০-২০২৩ বিকাল ৬:৮

অনেকটা ফাঁকা মাঠেই শুরু হলো বিশ্বকাপের ১৩তম আসর। গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড আজ (বৃহস্পতিবার) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে। বিশ্বচ্যাম্পিয়ন ইংলিশরা আক্রমণাত্মক মেজাজে খেলবে—সেটা সবারই জানা। তবে বিশ্বকাপের সূচনায় তাদের সেভাবে দাপট দেখাতে দেয়নি কিউই বোলাররা। ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে একমাত্র পঞ্চাশোর্ধ ব্যাটার জো রুট। অভিজ্ঞ এই ব্যাটারের ৭৭ রানে ভর করে ইংলিশদের সংগ্রহ ৯ উইকেটে ২৮২ রান।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই মাঠে নামে বিশ্বক্রিকেটের দুই পরাশক্তি দল। যেখানে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। আগেই শোনা গিয়েছিল, নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন ও টিম সাউদিকে ছাড়াই নিউজিল্যান্ডকে প্রথম ম্যাচ খেলতে হবে। অন্যদিকে, চোটের কারণে একাদশে নেই ইংলিশদের বিশ্বকাপ জয়ের নায়ক অলরাউন্ডার বেন স্টোকস।

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত