তিস্তা নদীতে তীব্র স্রোতে ভেসে আসলো অজ্ঞাত যুবকের মরদেহ
লালমনিরহাট সদর উপজেলার তিস্তার চর থেকে তিস্তার স্রোতে ভেসে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার( ৫ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হরিণচওড়া এলাকার তিস্তার চর থেকে মরদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রবল বর্ষণে ভারতের সিকিমে বাঁধ ভেঙে যাওয়ায় বাংলাদেশের দিকে ধেয়ে আসে তিস্তা নদীর পানি। ফলে লালমনিরহাটে তিস্তা অববাহিকে বন্যা দেখা দেয়। বুধবার রাতে বন্যা হলেও বৃহস্পতিবার সকালে পানি কমে যায় তিস্তা নদীতে। পানি কমে যাওয়ায় মাছ ধরতে নেমে স্থানীয়রা হরিনচওড়া গ্রামের একটি ধান ক্ষেতে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়।
মরদেহ উদ্ধার হওয়া ব্যাক্তির পড়নে শুধুই লুঙ্গি জাতীয় একটি কাপড় ছিল। যা দেখে স্থানীয়দের ধারনা, এই মরদেহটি ভারতীয় কোন নাগরিকের হতে পারে। ভারতের সিকিমে বন্যার পানিতে ব্যাপক প্রাণহানীর ঘটনা ঘটে। যা বন্যার পানিতে ভেসে এসেছে। এর আগে নীলফামারী ও রংপুর জেলায় বৃহস্পতিবার এমনই দুই ভারতীয় সেনার মরদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশ।
লালমনিরহাট সদর থানার এসআই তুষার চন্দ্র রায়, বলেন স্থানীয় খবর দেওয়ার পরপরই মরদেহ উদ্ধার করা হয়েছে। লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, উদ্ধার হওয়া মৃত ব্যক্তি অমুসলিম ও দেহের গড়ন পাহাড়িদের সাথে সাদৃশ্য। এ থেকে ধারনা করা হচ্ছে ভারতীয় নাগরিক হতে পারে। আপাতত একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও
চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!
Link Copied