ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রাঙামাটিতে দূর্গা উৎসব উদযাপন উপলক্ষ্যে পুলিশ সুপারের মতবিনিময় সভা


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৬-১০-২০২৩ দুপুর ৪:২৩

শারদীয় দূর্গা পুজা ২০২৩ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভার আয়োজন করেছে রাঙামাটি জেলা পুলিশ। উৎসবমূখর পরিবেশে জেলার ৪১টি পূজামন্ডপে শারদীয় দূর্গাৎসব পালন করতে এই সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টম্বর ২০২৩) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে সভার সভাপতিত্ব করেন, রাঙামাটি পলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম, (বার)।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মারুফ আহমেদ, অতিরিক্ত পলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ শাহ ইমরান. অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম, রাঙামাটি জেলা প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, কতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন, শ্রী শ্রী গিতাশ্রম মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি রানা দাশ, রাঙামাটি পূজা উদযাপন পরিষদ সদস্য পরেশ মজুমদার, কলেজ গেইট দূর্গা মাতৃমন্দির সভাপতি বিজয় কৃষ্ণ দে, নানিয়ারচর শ্রী জগন্নাথ মন্দিরের সভাপতি অশোক তালুকদার ও বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারন সম্পাদকসহ প্রিন্ট এবং ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় পূজা মন্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকাতে সাইবার মনিটরিং সেল, পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যের উপস্থিতি নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

বক্তব্যে পুলিশ সুপার বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাঙামাটি জেলা। অন্য জেলার তুলনায় এখানে বড় বড় উৎসব হয়। আমি আশাকরি সাম্প্রদায়িক সম্পৃতি বজায় রেখে এখানে শারদীয় দূর্গাৎসব অনুষ্ঠিত হবে। সিসি ক্যামেরা ও সাইবার মনিটরিং সেলের মাধ্যমে প্রতিটা পূজা মন্ডপ নজরদারি করা হবে। কোন প্রকার উশৃঙ্খলতা দেখা দিলেই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, রাঙামাটির সদর থানার আওতায় ১৪টি, কাউখালী থানায় ৪টি, নানিয়ারচর ১টি, কাপ্তাই ৫টি, চন্দ্রঘোনা ৪টি, রাজস্থলী ১টি, বিলাইছড়ি ১টি, লংগদু ৩টি, বরকল ২টি, জুরাছড়ি ১টি, বাঘাইছড়ি ৩টি ও সাজেক থানায় ২টি সহ জেলায় মোট ৪১টি পূজা মন্ডপে উদযাপিত হবে শারদীয় দূর্গা পূজা। আগামীতে জেলা থেকে একই সাথে ৪১টি পূজা মন্ডপ সাইবার মনিটরিং এর মাধ্যমে নজরদারি করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছে জেলা পুলিশ।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ