জেদ্দায় ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীদের পক্ষ থেকে ব্যারিস্টার জাকির আহাম্মদ কে সংবর্ধনা
সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট আইনজীবী ও আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার জাকির আহাম্মদ এর ওমরাহ পালন শেষে জেদ্দায় আগমন উপলক্ষে জেদ্দাস্থ ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল জেদ্দাস্থ কাবাবিশ রেস্টুরেন্টে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোহাম্মদ অলিউল্লাহ খানের সভাপতিত্বে ও আল আমিন ভূইয়া ও আলাল আহমেদ এর যৌথ সঞ্চালনায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাঈন উদ্দিন ভূইয়া, আবুল কাশেম মোকাদ্দোস, নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ জেদ্দার কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসমাঈল হোসেন, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি কোরবান আলী বিশ্বাস, মোশারফ হোসেন খান, হুমায়ুন কবির, মোহাম্মদ জমসেদ, আতাউর রহমান ভূইয়া, কাসেদুর রহমান কাসেদ, আতাউর রহমান মাসুদ, শামীম চৌধুরী অসংখ্য নেতাকর্মী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও উপস্থিত সকলের সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম শুভ জন্মদিন উপলক্ষে সুস্থতা কামনাসহ দেশ এবং জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ কামাল হোসেন, সোহেল চৌধুরী, মাহবুবুল আলম।
সংবর্ধিত অতিথি হিসেবে ব্যারিস্টার জাকির আহাম্মদ’র দীর্ঘ আবেগঘন বক্তব্যে এমন বর্নাঢ্য আয়োজনে তাকে সংবর্ধনা প্রদান করায় জেদ্দাস্থ ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শেষে আয়োজকদের পক্ষ থেকে ব্যারিস্টার জাকির আহাম্মদকে ক্রেস্ট প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী নেতৃবৃন্দ। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এমএসএম / এমএসএম
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা
Link Copied