মান্দায় পুলিশের ভূল গ্রেফতারে এক ব্যক্তির কারাভোগ
নওগাঁর মান্দায় পুলিশের ভূল গ্রেফতারে নিরপরাধ ব্যক্তির ৪ দিন কারাভোগের অভিযোগ পাওয়া গেছে। নিরপরাধ কারাভোগকারী হাবিবুর রহমান ৪দিন কারাভোগ শেষে মামলার বাদীর সুপারিশের জামিন আসেন।
নিরপরাধ হাবিবুর রহমান উপজেলার পরানপুর ইউপির ফেটগ্রামের মৃত আছির উদ্দিন মন্ডলের ছেলে।গত রবিবার (১ অক্টোবর) মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম নিরপরাধ হাবিবুর রহমানকে নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউপির বালাতৈড় চাম্পাইনগর গ্রামের (শশুর বাড়ী) থেকে তাকে গ্রেফতার করেন।
জানাগেছে, উপজেলার পরানপুর ইউপি ও গ্রামের খাইরুল ইসলামের ছেলে মশিউর রহমান গত ১০ জানুয়ারি ২০১৯ ইং তারিখে একই গ্রামের আছির উদ্দিন শাহার ছেলে হাবিবুর রহমানের নামে ১৮৮১ সালের ১৩৮ ধারায় (চেক ডিজঅনার) মামলা রুজু করেন। সেই মামলায় ইতিপূর্বে প্রকৃত আসামী হাবিবুর রহমান ১মাস সাজা ভোগ করার পর ৩ মাসের মধ্যে অর্থ পরিশোধের শর্তে জামিনে আসেন।এরপর থেকে সে পালাতক। এমতাবস্থায় আদালত তার বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই আলোকে দায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলাম প্রকৃত আসামীকে গ্রেফতার না করে ভূলক্রমে পার্শ্ববর্তী ফেটগ্রামের হাবিবুর রহমানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।
এব্যাপারে গ্রেফতারকারী কর্মকর্তা (এসআই) আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত হাবিবুর রহমানের নাম ও পিতার নাম, মূল আসামীর নামের সঙ্গে মিল থাকায় গ্রেফতার করা হয়েছে। তবে গ্রাম আলাদা এটা বুঝতে পারিনি। ভূল হতে পারে।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, এবিষয়ে আমার জানা নেই। তবে বিষয়টি জেনে, পরে জানানো হবে।
এমএসএম / এমএসএম
নগরকান্দা উপজেলা প্রশাসন স্কুলে বছরে আয় ২০ লাখ, ব্যয় নিয়ে প্রশ্ন
সুন্দরবনে যাচ্ছে মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা
মেঘনা নদী থাকবে নীরব, কীভাবে চলবে মনপুরার জেলে পরিবার?
নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা
মুকসুদপুরে মাতৃস্নেহ প্রতিবন্ধী যুব নারী উন্নয়ন সংস্থা আয়োজনে ফ্রি চিকিৎসা ও থেরাপি ক্যাম্পের উদ্বোধন
শালিখায় খেলার মাঠের দাবিতে ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীর মানববন্ধন
রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক তরুণ-তরুণীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ
আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার কাচারি ঘর
চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে হেরোইনসহ যুবক গ্রেফতার
সেপ্টেম্বর অন যশোর রোড: ইতিহাসের এক অদ্ভুত ফিরে দেখা
কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪
আব্দুল মজিদের শেষ ঠিকানা এখন হাসপাতাল হাসপাতালই তার বসতবাড়ি, রোগীরাই তার পরিবার!