ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

তারাগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ৬-১০-২০২৩ দুপুর ৪:৪৯
বিয়ের প্রলোভন দেখিয়ে  দিনের পর দিন ধর্ষণের অভিযোগে রংপুরের তারাগঞ্জে মোঃ আল ইবাদত হোসেন পাইলট (৪০) নামে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছেন একই ইউনিয়নের এক নারী।
 
আল ইবাদত হোসেন পাইলট উপজেলার সয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সয়ার  (বকসীপাড়া) গ্রামের মৃত হেফাজুল বকসীর ছেলে।
 
ভুক্তভোগী ওই নারী ও মামলা সূত্রে জানা যায়, বিয়ে ও নার্সের চাকরির প্রলোভন দেখিয়ে গত ২ বছর থেকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক মেলামেশা করেন পাইলট চেয়ারম্যান। কখনো নিজের বাসায় , কখনো রোগী দেখার লালদীঘি চেম্বারে , কখনো রংপুরের আবাসিক হোটেলে নিয়ে গিয়ে রাত দিন এক সঙ্গে কাটাতেন । সর্বশেষ গত সোমবার (২ সেপ্টেম্বর) তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়। এর পর থেকে তাকে বিয়ের কথা বললে বিয়ে করতে অস্বীকৃতি জানায় । অন্যত্র বাসা  ভাড়া নিয়ে তাকে একান্তে ভোগ করার ও সকল খরচ বহন করার বেশকিছু মেসেজ প্রমাণ স্বরূপ দেখান ওই নারী ।
 
এ ব্যাপারে সয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রতিহিংসাপরায়ণ হয়ে একটি কুচক্রী মহল আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্র করছে।
 
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) জহুরুল ইসলাম জানান, অভিযোগকারী নারীকে সয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক তৈরি করেন। বুধবার ওই নারী নিজে বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ।

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু