ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ফুলছড়িতে ভয়াবহ বন্যার শঙ্কায় সতর্ক অবস্থানে প্রশাসন


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৬-১০-২০২৩ বিকাল ৫:১৪

বৃহস্পতিবার দিনভর মাঝারি বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের পানি আবারও বৃদ্ধি পাচ্ছে। তবে উজানে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় নদের তীরবর্তী এলাকার লোকজনের মনে শঙ্কা দেখা দিয়েছে। এদিকে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি, ফজলুপুর, ফুলছড়ি, কঞ্চিপাড়া ও উড়িয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী এলাকায় ভয়াবহ বন্যার শঙ্কায় ফুলছড়ি উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা লোকজনকে সতর্ক থাকার জন্য মাইকিং করছেন। জরুরী পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ নিয়ে কন্টোল রুম খোলা হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল ৩টার গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী ফুলছড়ি উপজেলার তিস্তামুখঘাট পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ১৬.৯৮ মিটার। যা বিপৎসীমার ২৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
নদীপাড়ের লোকজন জানান, বেশ কিছুদিন থেকে পানি কমলেও গত বুধবার রাত থেকে বাড়তে শুরু করেছে। বন্যার শঙ্কায় চিন্তিত ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকার মানুষ। চলতি মৌসুমে কয়েক দফায় বন্যা হলেও তা বেশি সময় স্থায়ী ছিল না। মৌসুমের শেষদিকে বড় বন্যা হলে আমন সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হবে।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, ‘ভারতের সিকিম প্রদেশে ভারী বর্ষণ ও বাঁধ ভাঙ্গার প্রভাবে ফুলছড়ি উপজেলার নদীর তীরবর্তী এলাকায় বন্যা দেখা দিতে পারে। তাই সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এরই মধ্যে কন্টোল রুমসহ চরাঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে খোলা রাখা হয়েছে। মাইকিং করে সবাইকে সতর্ক ও বিপদাপন্ন লোকজনকে গবাদী পশুসহ মূল্যবান সামগ্রী নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে। তিনি বলেন, যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা প্রস্তুত রয়েছি।’

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ