লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই গৃহবধূর মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে থাকা গোসলখানার টিনের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে তুষভান্ডার ইউনিয়নের টেপাটারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের বাবলু মিয়ার স্ত্রী ফিরোজা বেগম ও বাবলুর ছোট ভাই একাব্বর আলীর স্ত্রী নিলুফা বেগম।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নিজ বাড়িতে গোসল করার সময়ে আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা গোসলখানার টিনের বেড়ায় আটকে যায় ফিরোজা। তার চিৎকারে নিলুফা উদ্ধারে এগিয়ে আসলে তিনিও সেখানে আটকে যান। খবর পেয়ে প্রতিবেশিরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে দুজনের মরদেহ বাড়িতে নিয়ে আসলে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির দুই গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ নিহতদের বাড়িতে রয়েছে। তাদের পরিবারের লোকজন ঢাকায় থাকেন। ঢাকা থেকে আসলে তাদের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও
চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!
Link Copied