পাঁচবিবিতে কলেজ ছাত্রের লাশ উদ্ধার
জয়পুরহাটের পাঁচবিবির মোহাম্মদপুর এলাকায় ধানক্ষেতে কলেজ ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কলেজ ছাত্র উপজেলার বড় মোহাম্মদপুর গ্রামের জহুরুল ইসলাম খাজার ছেলে সৌরভ হোসেন (১৮)। নিহত সৌরভ সড়াইল আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, আজ শুক্রবার সকালে বাড়ির পাশে মাঠে মাছ ধরতে যাওয়ার সময় লাশটি দেখাযায়। গ্রামবাসি ঘটনাস্থলে গিয়ে সৌরভের লাশ সনাক্ত করে। পরে নিহতের পরিবার ও পুলিশে খবর দেয়। নিহতের মা সামছুন্নাহার বলেন, রাতে আমরা খাবার খেয়ে পাশের রুমে ছিলাম এবং ছেলের রুমে মোবাইলে গ্যাম খেলছিল। রাত ১০’টায় ছেলের রুমে গিয়ে দেখি ছেলে নেই। ছেলেকে ফোন দিলে রিসিভ করেনা। আশপাশের পাড়াপ্রতিবেশী ও আত্মীয়স্বজনের নিকট ফোনে খবর নিয়েও সন্ধ্যান না পেয়ে ঘুমিয়ে পরি। ভোরে বাড়ির পাশে ধানক্ষেতে ছেলের লাশ পাই। তিনি আরো বলেন, ছেলেকে ধানক্ষেতে নিয়ে গলায় ছুরিকাঘাত ও হাতের রগ কেটে হত্যা করেছে আমি তাদের বিচার চাই।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied