ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ-ভারত মৈত্রী সংলাপ অধিবেশনে নাগরপুর দেলদুয়ারের আহসানুল ইসলাম টিটু এমপি


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ৬-১০-২০২৩ রাত ১০:১৩
নাগরপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ বাংলাদেশ-ভারত মৈত্রী সংলাপের ১১তম অধিবেশনে অংশগ্রহণ করেছেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। শুক্রবার (৬ অক্টোবর) সিলেট এর গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত মৈত্রী সংলাপ ২০২৩-এর ২য় দিনের অধিবেশনে সম্মানিত বক্তা হিসেবে উপস্থিত থেকে টেকসই উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এমপি টিটু। তিনি বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীদের সঙ্গে ভাগ করে নেওয়া সমৃদ্ধি ও স্থিতিশীলতার নীতি অনুসরণ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা শান্তির সংস্কৃতি প্রচারের মাধ্যমে এ অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পক্ষে কথা বলছি। দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করা এবং দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের জন্য বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করাই এই সংলাপের লক্ষ্য ও উদ্দেশ্য।
 
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এর সভাপতিত্ব দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং অধিবেশন চেয়ারম্যান শ্রী শোরাইয়া ডোভাল। এছাড়াও অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ