ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড মেরাথলি গ্রামের ঘরবাড়ি


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৬-১০-২০২৩ রাত ১০:১৬

ব্রাহ্মণবাড়িয়া সদর,সরাইল ও কসবায় কয়েক মিনিটের তাণ্ডব চালায় ঘূর্ণিঝড়। এ ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে যায় গ্রামটির ১৫-২০ টি ঘরবাড়ি । ভেঙে পড়ে শত শত গাছপালা। বহু ঘরের টিনের চাল উড়ে গিয়ে আটকায় গাছের উপরে। বিদ্যুতের তার ছিঁড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গাছের ডাল ভেঙে পড়ে রয়েছে রাস্তায়। আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৮ ওয়ার্ডের মেরাথলি গ্রামে ঝড় আঘাত হানে। ঝড়ের সঙ্গে বজ্রপাতও হয়েছে। অন্যদিকে গাছ ও ডালপালা মেরাথলি গ্রামের বিভিন্ন রাস্তায় পড়ে ছিল। ঝড়ের পর থেকে বিদুৎ সংযোগ বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছেন লোকজন। ১২-১৫ টি পরিবার এখন খোলা আকাশের নিচে এসে পড়েছে। তবে এখনো কোনো হতাহতের ঘটনা ঘটে নি। ঘূর্ণিঝড়ে একাধিক ক্ষতিগ্রস্তরা জানান, তারা জেনছে ব্রাহ্মণবাড়িয়া সদর ‍উপজেলার মজলিশপুর এলাকা থেকে ঘূর্ণিঝড়টির সৃষ্টি হয়। পরে সেটি শ্যামপুর ও আনন্দপুর এলাকা হয়ে সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় আঘাত হানে। ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুমন বলেন, সকাল থেকেই সারাদিন ধরে বৃষ্টি ছিল। বিকালের দিকে হঠাৎ ঘূর্ণিঝড়ে ইউনিয়নের মেরাথলি গ্রামে আঘাত হানে। এতে বেশ কয়েকটি কাঁচা-পাকা ঘরবাড়ি ও গাছপালা ভেঙে গেছে। ঘূর্ণিঝড়ে বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় জানতে পেরেছি ১৫-২০ টি পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে এসে পড়েছে। এ ব্যাপারে সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সারওয়ার উদ্দীন জানান, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ১৫ টি পরিবার সনাক্ত করেছি। তাদের ৩০ কেজি করে চাল দেয়া হয়েছে। তাছাড়া প্রতিটি পরিবারকে টিন দেয়ার প্রস্তুতি চলছে।এছাড়াও বিভিন্ন এলাকার খোজ খবর নেওয়ার চেষ্টা করছি।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন