ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মুন্সীগঞ্জের মেঘনায় ট্রলারডুবি: নারীর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৫


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ৭-১০-২০২৩ দুপুর ৪:১২
মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় মুন্সীগঞ্জের গজারিয়ার সুমনা আক্তার (২৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে চর কিশোরগঞ্জের গ্রাম সংলগ্ন মেঘনা নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে উদ্ধারকারী দল।

নিখোঁজরা হলেন, গজারিয়া ইউনিয়নের উত্তর ফুলদি গ্রামের মফিজ বেপারীর মেয়ে জান্নাতুল মাওয়া (৬), জান্নাতুল ফেরদৌস (৩), বোরহান উদ্দিন বেপারীর মেয়ে জান্নাতুল সাবিহা (৮), মফিজ বেপারীর ভাইয়েরা রংপুর জেলার পীরগাছা উপজেলার পরান গ্রামের সাব্বির হোসেন (৩৫), তার ছেলে ইমাদ হোসেন (৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে পরিবার ও স্বজনদের নিয়ে ট্রলার ভাড়া করে ঘুরতে বের হয়েছিলেন উত্তর ফুলদি গ্রামের মফিজ বেপারী। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে চর কিশোরগঞ্জ গ্রাম সংলগ্ন মেঘনার নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। আশপাশের লোকজনের সহায়তায় ট্রলার থেকে ৬ জনকে উদ্ধার করা হলেও নিখোঁজ হন ৬ জন।

গজারিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইজাজ উদ্দিন জানান, ট্রলারডুবির ঘটনায় সকালে নদীর তলদেশ থেকে সুমনা নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে বিআইডব্লিউটিএ। এ ঘটনায় এখনো শিশুসহ ৫ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ