বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন করলেন মোস্তাফিজুর এমপি
দিনাজপুরের ফুলবাড়ীতে ২ কোটি ৪০ লাখ ৭০ হাজার ৫০০ টাকা ব্যয়ে ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা নতুন ভবনের উদ্বোধন করেছেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
শনিবার সকাল সাড়ে ১১টায় ফিতা কেটে ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আতাউর রহমান মিল্টনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর মেয়র মাহমুদ আলম লিটন, শহীদ স্মৃতি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুফিয়া সুলতানা, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান প্রমুখ।
ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যায়লটি পৌর শহরের একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয় হলেও দীর্ঘদিন অবহেলিত অবস্থায় ছিল। দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ২ কোটি ৪০লাখ টাকা ব্যয়ে চারতলা একাডেমিক নতুন ভবন নির্মিত হওয়ায় আনন্দে ,আনন্দিত হলেন ,শিক্ষার্থী, শিক্ষক অভিভাবকরা
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied