বিরামপুরে কলেজ-মাদ্রাসা শিক্ষক পরিষদের যাত্রা শুরু
দিনাজপুরের বিরামপুর উপজেলায় কলেজ-মাদ্রাসা শিক্ষক পরিষদের যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার পৌর শহরের কলাবাগান এলাকার মুসা টাওয়ারে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে কাটলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নানের সভাপতিত্বে, আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে সংগঠনটির কার্যক্রম ও লালফিতা কেটে নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
বিরামপুর কলেজ-মাদ্রাসা শিক্ষক পরিষদের সদস্যসচিব এ, এস, এম আলমগীরের সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজ-মাদ্রাসা শিক্ষক পরিষদের আহবায়ক জিয়াউল ইসলাম, উপদেষ্টা ও মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অদ্বৈত্য কুমার, পাউশগাড়া ফাযিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মামুনুর রশীদ, ইউপি চেয়ারম্যান রহমত আলী, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন প্রমুখ।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied